এক্সপ্লোর

Kolkata Metro: খুব সকালে বা একটু রাতের দিকে বিমান ধরতে চান ? মেট্রো পরিষেবা কেমন থাকবে ?

Kolkata Metro Service For Airport Passenger : এয়ারপোর্টের লাইনে, মেট্রো চলবে কটা থেকে কটা অবধি ? খুব সকালে বা একটু রাতের দিকে বিমান ধরার থাকলে, মেট্রো পরিষেবা কেমন থাকবে ?

কলকাতা: ইয়েলো,অরেঞ্জ, পারপেল, ৩ টি লাইনেই শনি-রবিবার মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকছে। ইয়েলো লাইন, অর্থাৎ, এয়ারপোর্টের লাইনে, মেট্রো চলবে সকাল ৮ টা থেকে রাত ৮টা অবধি। অর্থাৎ খুব সকালে বা একটু রাতের দিকে বিমান ধরার থাকলে, মেট্রো চড়ে যাওয়ার পরিকল্পনা করতে পারবেন না।

আরও পড়ুন, মোদি সফরের দিনেও কলকাতায় ছিলেন না, 'স্বমহিমায় ফিরছেন দিলীপ ঘোষ' !

নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। এর ফলে, দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো পথে যুক্ত কলকাতার বিমানবন্দরও। এখন যেহেতু একাধিকরুটে মেট্রো চলে, তাই নোয়াপাড়া-দমদম বিমানবন্দর মেট্রো পথে সুবিধা হবে যাত্রীদের। এয়ারপোর্ট থেকে যশোর রোড পর্যন্ত ভাড়া লাগবে ৫ টাকা। দমদম পর্যন্ত আসতে লাগবে ৩০ টাকা।হাওড়া বা শিয়ালদা পৌঁছতে যাত্রীদের দিতে হবে ৫০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া সেক্টর ফাইভ পর্যন্ত, ৭০ টাকা।

এর পাশাপাশি মেট্রো পথে যুক্ত হয়েছে ধর্মতলা-শিয়ালদা। এর ফলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে। যাত্রীদের সময় বাঁচবে। আধ ঘণ্টায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পৌঁছে যাওয়া যাবে। শিয়ালদা থেকে ধর্মতলা, পৌঁছে যাওয়া যাবে মাত্র তিন মিনিটেই। এই রুট চালু হলে, একদিনে দু-লক্ষ যাত্রী বাড়তে পারে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট ব্যবধানে মেট্রো চলবে। সকাল ৬.৩০ থেকে রাত ১০টা ১৯ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল করবে।

অন্যদিকে, এতদিন নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিল। সেটাই এবার বেলেঘাটা পর্যন্ত চলছে। সোমবার থেকে, নোয়াপাড়া-দমদম বিমানবন্দর এবং রুবি-বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু হবে।সকাল ৮ থেকে ১২ ঘণ্টা মিলবে পরিষেবা। শনি এবং রবিবার এই দুই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে।

এবার মেট্রো নেটওয়ার্কে একদিকে যেমন হাওড়ার সঙ্গে যুক্ত হল কলকাতা বিমানবন্দর, তেমনি হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। মেট্রো সূত্রে খবর, এদিন থেকেই যাত্রী পরিবহণ শুরু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। অন্য ২ লাইনে ট্রেন চলাচল শুরু হবে সোমববার থেকে। প্রধানমন্ত্রী বলেন, আজকে হাওড়া এবং শিয়ালদার মতো দেশের সবেচেয়ে ব্য়স্ত রেলওয়ে স্টেশন, এখন মেট্রোর সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ যে স্টেশনগুলোর মধ্য়ে যাতায়াত করতে আগে দেড় ঘণ্টা লাগত, এখন মেট্রোর ফলে মাত্র কয়েক মিনিট লাগবে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget