এক্সপ্লোর

Metro Service: সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট, যান্ত্রিক ত্রুটিতে এই অংশ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত !

Kolkata Metro Service Disrupted : সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট এই অংশে..

কলকাতা: সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট। যান্ত্রিক ত্রুটিতে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত। সকালে মেট্রো বিভ্রাটে চূড়ান্ত নাজেহাল নিত্যযাত্রীরা।

আরও পড়ুন, 'অমিত শাহ হলেন আমাদের লক্ষ্মী পেঁচা' ! খোঁচা তৃণমূল নেতা অরূপের

সম্প্রতি মেট্রো ভোগান্তি দেখা গিয়েছিল। টালিগঞ্জ স্টেশনে ঢোকার একটু আগেই থমকে গিয়েছিলল দক্ষিণেশ্বরগামী পাতাল রেলের চাকা। ৪০মিনিটের ওপর কামরায় বন্ধ থাকার পর, চালকের দরজা দিয়ে বের করা হয় আটকে পরা যাত্রীদের। থার্ড রেলের ঝুঁকি পেরিয়েই আসতে হয় টালিগঞ্জ স্টেশনে। ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন ভুক্তভোগীরা। মেট্রোরেল সূত্রে খবর, রেকে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকা থমকে যায় চাকা। প্রায় পৌনে দু'ঘণ্টা পর পরিস্থিতি আয়ত্তে আসে।

 ছড়ানো হাইভোল্টেজ বিদ্যুতের তার! মেট্রোর সেই থার্ড রেল বাঁচিয়ে কার্যত হাতের মুঠোয় প্রাণ নিয়ে পৌঁছতে হয়েছিল টালিগঞ্জ স্টেশনে! গত বছর শেষের শেষ রবিবার কলকাতা মেট্রোয় সওয়ার হয়ে এভাবেই বেনজির ভোগান্তি পোহাতে হয়েছিল যাত্রীদের। ভুক্তভোগীদের অভিযোগ ছিল, সকাল ১১টা ১৫ নাগাদ, টালিগ়ঞ্জ স্টেশনে ঢোকার মুখে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরগামী মেট্রো। অভিযোগ, বন্ধ হয়ে যায় আলো, AC-সহ রেকের সমস্ত পরিষেবা। হাঁসফাঁস ভিড়ে প্রায় দমবন্ধ অবস্থায় অন্তত ৪০ মিনিট কাটাতে হয় বলে অভিযোগ করেছেন মেট্রো যাত্রীদের একাংশ।
 
ভুক্তভোগী মেট্রো যাত্রীর কথায়, টালিগঞ্জে ঢোকার সময় মেট্রোর সমস্যা হল। ৪০ মিনিট কোনও সার্ভিস আমরা পাইনি।পুরো বসেছিলাম, সাফোকেশন (দমবন্ধ পরিস্থিতি) তৈরি হচ্ছিল।ব্রেক মারার পর পুরো লোডশেডিং হয়ে গেল। AC বন্ধ! লাইট বন্ধ হয়ে গেল!প্রায় ৪৫ মিনিট ধরে বসে রয়েছি। স্টাফ বাইরে ঘোরাঘুরি করছে, কিন্তু কেউ গেটটা ওপেন করছে না।'দুর্ভোগের এখানেই শেষ নয়।মেট্রোর ব্লু লাইনের যাত্রীদের অভিযোগ,দীর্ঘক্ষণ পর আটকে পড়া মেট্রোর যাত্রীদের চালকের কামরা দিয়ে বাইরে বের করে আনা হয়।থার্ড লাইন এড়িয়ে আসতে হয় টালিগঞ্জে। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন মেট্রো যাত্রীরা।

ভুক্তভোগী মেট্রো যাত্রী বলেছিলেন, অনেক কষ্টে এমার্জেন্সি ডোর খোলা হল। প্রচুর ভিড় ছিল। আস্তে আস্তে লোকজনকে সামনের গেট দিয়ে নামানো হচ্ছিল।লাফিয়ে নামতে হয়েছে। কারেন্ট ছিল বলে! ভুক্তভোগী মেট্রো যাত্রী  বলেছিলেন, ২০ বছর-২৫ বছর আগে যে অ্যানাউন্সমেন্ট, যে মাইকের ব্যবস্থা সেটাই করে রেখেছে। কী বলছে একটা কিছুই বোঝা যাচ্ছে না!এটা প্রত্যেকদিনের ঘটনা। মেট্রোরেল সূত্রে খবর,রেকে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকা থমকে যায় রেকের চাকা।এর আগে , নোয়াপাড়া-বিমানবন্দর রুটে মেট্রোয় বড়সড় বিভ্রাট হয়। সন্ধে সাড়ে ৭টা নাগাদ আচমকা অন্ধকার হয়ে যায় একাধিক স্টেশন। প্রশ্ন হল, কেন বারবার একই ঘটনা? যে মেট্রো এখন যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, সেখানেই কি রক্ষণাবেক্ষণের কোনও অভাব থাকছে?  এমন প্রশ্নও তুলছে যাত্রীদের একাংশ।

সেরা শিরোনাম

Tarapith Mandir: তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে নয়া নিয়ম আসছে? বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই নতুন কমিটি গঠন
তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে নয়া নিয়ম আসছে? বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই নতুন কমিটি গঠন
West Bengal News Live: তাঁরাই আসল তৃণমূল, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ঘোষণা ঋতব্রত-তৃণমূলের
তাঁরাই আসল তৃণমূল, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ঘোষণা ঋতব্রত-তৃণমূলের
তৃণমূলের অ্যাকাউন্টে মোট কত টাকা আছে? এবার জানাতে হবে আদালতে
তৃণমূলের অ্যাকাউন্টে মোট কত টাকা আছে? এবার জানাতে হবে আদালতে
TMC News: আবাসে কাটমানি! ফুঁসছে গ্রামবাসী, তৃণমূল নেতাকে জুতোপেটা-গণধোলাই
আবাসে কাটমানি! ফুঁসছে গ্রামবাসী, তৃণমূল নেতাকে জুতোপেটা-গণধোলাই

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget