এক্সপ্লোর

Kolkata News: ব্যস্ত রাস্তায় তরুণী খুন, শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন

Kolkata Woman Death: শহরের অন্য়তম প্রাণকেন্দ্রে ভর সন্ধেয় নামজাদা রেস্তোরাঁর সামনে কুপিয়ে খুন। যেন পুরো ফিল্মি কায়দায় চেজ অ্যান্ড মার্ডার।

কলকাতা: ইএম বাইপাসে হাড়হিম করা হত্যাকাণ্ড। প্রকাশ্যে তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ। যে ঘটনায় ইতিমধ্যেই নাবালক-সহ ৩জন গ্রেফতার করা হয়েছে। আর খাস কলকাতায় ব্যস্ত রাস্তায় তরুণী খুনে শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। 

নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন: শহরের অন্য়তম প্রাণকেন্দ্রে ভর সন্ধেয় নামজাদা রেস্তোরাঁর সামনে কুপিয়ে খুন। যেন পুরো ফিল্মি কায়দায় চেজ অ্যান্ড মার্ডার। যার অর্থাৎ, ধাওয়া করে খুন। এক নাবালকের ১০ মিনিটের অপারেশন, যা টেক্কা দেবে যে কোনও টানটান ক্রাইম থ্রিলারের চিত্রনাট্যকে। বৃহস্পতিবার রাতে হাড়হিম করা এক অপরাধের সাক্ষী হয়েছে কলকাতা। বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে, ব্যস্ত ই এম বাইপাস লাগোয়া মেট্রোলপলিটন এলাকায়, ধাওয়া করে তিন-তিনবার কোপানো হয় এক তরুণীকে। কেটে দেওয়া হল নলি। তাও আবার বাইপাস ধাপার মতো জমজমাট এলাকায় একেবারে অফিস ফেরত সময়ে।  বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে আক্রোশ। আর তা থেকেই চরম পদক্ষেপ।

পুলিশ সূত্রে দাবি, পাকড়াও হওয়া নাবালক জেরায় জানিয়েছে, একটি গাড়িতে ছিলেন তাঁর বাবা ও তরুণী। সেই গাড়ির GPS লোকেশন ট্র্যাক করে, তা ফলো করতে থাকে নাবালক, তার মা ও পরিবারের আরেক সদস্য। বাইপাস ধাবার সামনে একটি দোকানে চা খেতে নামেন নাবালকের বাবা এবং তরুণী। ছেলেকে এবং স্ত্রীকে তাঁদের দিকে এগিয়ে আসতে দেখে পালিয়ে যান তিনি। তরুণীর সঙ্গে নাবালকের মায়ের বচসা শুরু হয়। তার মধ্যেই আচমকা ছুরি বের করে তরুণীর হাতে কোপ বসিয়ে দেয় নাবালক।

আক্রান্ত তরুণী হেল্প হেল্প বলে সার্ভিস লেন ধরে ছুটতে শুরু করেন। নাবালকও তাঁকে ধাওয়া করে। রক্তাক্ত তরুণী ছুটেও পার পাননি। অভিযোগ, তরুণীকে দেওয়ালে কোণঠাসা করে তাঁর পিঠে কোপ বসিয়ে দেওয়া হয়। কেটে দেওয়া হয় নলি। পথচারীদের তৎপরতায় গুরুতর জখম তরুণীকে উদ্ধার করে NRS মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়। জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করেও বাঁচানো যায়নি তাঁকে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনাটাই ঘটেছে রাত সাড়ে ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে।

তাৎপর্যপূর্ণ হল, প্রগতি ময়দান থানা থেকে বাইপাস ধাবা, যে অঞ্চলে প্রাণঘাতী হামলা হয়েছে, সেই ঘটনাস্থলের দূরত্ব মেরেকেটে দেড় কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে ৪ মিনিট। ঘটনাস্থলের একেবারে কাছেই রয়েছে বেলেঘাটা ট্রাফিক গার্ডের অফিস। বাইপাস ধাবা থেকে ১০০ মিটারের মধ্যে রয়েছে ট্রাফিক পুলিশের একটি কিয়স্ক। প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন, বাইপাস ধাবার মতো জমজমাট জায়গায় যদি এমন ঘটনা ঘটে, মেয়েদের তাহলে সুরক্ষা কোথায়! 

আরও পড়ুন: WB Medical Council: হাইকোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ, পদত্যাগ করলেন মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
Trinamool Bank Account:
"যাবতীয় লেনদেনই অত্যন্ত সন্দেহজনক", তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি
Abhishek Banerjee: ডিজে মামলায় ফের গরহাজির, কণ্ঠস্বরের নমুনা দিতে নারাজ অভিষেক, কঠোর পদক্ষেপের দাবি সিআইডির
ডিজে মামলায় ফের গরহাজির, কণ্ঠস্বরের নমুনা দিতে নারাজ অভিষেক, কঠোর পদক্ষেপের দাবি সিআইডির

ভিডিও

Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget