এক্সপ্লোর

SSC Scam: ধৃত প্রসন্নকে নিয়ে যাওয়া হল আলিপুর আদালতে, সিবিআই স্ক্যানারে ২ মিডলম্যান

Prasanna in Court: এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়কে নিয়ে যাওয়া হল আলিপুর আদালতে ।সূত্রের খবর, প্রদীপের মুখোমুখি প্রসন্নকে বসিয়ে করা হতে পারে জেরা।

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়কে (Prasanna kumar Roy) নিয়ে যাওয়া হল আলিপুর আদালতে (Alipore Court)। অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে টাকা নেওয়ায় অভিযুক্ত প্রসন্ন।  সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে প্রসন্নকে। মূলত ধৃত মিডলম্যান প্রদীপ সিংহকে জেরা করেই প্রসন্নকুমারের খোঁজ মিলেছে, খবর সিবিআই সূত্রে। প্রসন্নকে হেফাজতে চায় সিবিআই। সূত্রের খবর, সল্টলেকে ভাড়াগাড়ির সংস্থা চালাতেন প্রসন্নকুমার রায়।

উল্লেখ্য, নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি গ্রেফতার হন প্রদীপ সিংহ।  আর তাকে গ্রেফতার করার পরেই বৃহস্পতিবার তার সল্টলেকের  অফিসে প্রায় সাড়ে ৩ ঘন্টা চলে টানা তল্লাশী। জিডি ব্লকের ২৫৩ নং বাড়ি যান তদন্তকারী আধিকারিকরা। তদন্ত সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই অফিসে আসতেন প্রদীপ সিংহ (Pradip Sinha) । সিবিআই সূত্রে খবর, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে চাকরি পাইয়েও দিয়েছিলেন।  আরও কারা এখানে জড়িত রয়েছে, কীভাবে এই নিয়োগ দুর্নীতি প্রশ্ন উঠেছে। সিবিআই-র আইনজীবী বলেন, প্রদীপ মিডলম্যান হিসাবে কাজ করতেন।অযোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে এসএসসি-র নিয়োগ কর্তাদের সঙ্গে যোগযোগা করতেন প্রদীপ। অনেকগুলি ইমেল আইডি পাওয়া গিয়েছে, যেখানে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা পাওয়া গিয়েছে। কার কথায় তালিকা তৈরি করা হত ? কে নির্দেশ দিতেন ? আর কারা কারা যুক্ত রয়েছেন ? তা খতিয়ে দেখছে সিবিআই।

ধৃত মিডলম্যান প্রদীপ সিং-কে (Pradip Singh) জেরা করেই মূলত খোঁজ মেলে প্রসন্নর।সূত্রের খবর, প্রদীপের মুখোমুখি প্রসন্নকে বসিয়ে করা হতে পারে জেরা। প্রদীপের সঙ্গে কথা হয়েছে, এরকম ৫ টি ফোন নাম্বার পাওয়া গিয়েছে। সিবিআই-র আইনজীবী আরও বলেন, নাকতলায় পার্থ-র বাড়ির কাছে একটি কম্পিউটার সেট আপ ছিল। সেটা প্রদীপ চালাতেন। সেখান থেকে প্রচুর তথ্য পাওয়া গিয়েছে। যেমন ইমেল আইডি, যোগ্য নয় এমন প্রার্থীদের নামের তালিকা ও ফোন নাম্বার। singh1988pradip@gmail.com এই ইমেল থেকেই সবথেকে বেশি নামের তালিকা পাওয়া গিয়েছে। প্রদীপ সিং এই ষড়যন্ত্রের একটা অংশ। ধৃত শান্তিপ্রদসাদের ফোনে প্রদীপ সিং-র নাম ছোটু বলে সেভ করা ছিল। প্রদীপের ডাক নাম ছোটু। দুজনের কখোপকথনও হোয়াটসআপে হাওয়া গিয়েছে। ধৃত প্রদীপ সিংকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন, 'তৃণমূলের বিরুদ্ধে জনরোষ প্রবল, মন্ত্রীকে জুতো ছুঁড়ছে সাধারন মহিলা', সৌগত ইস্যুতে প্রতিক্রিয়া শমীকের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত 'মিডলম্যান'-কে জেরা করে নয়া তথ্য পেল সিবিআই অফিসারেরা।  কার কার চাকরি করতে হবে, জানিয়ে এসপি সিনহাকে মেল মিডলম্যান প্রদীপ সিংহের। অ্যাডমিট কার্ডের নম্বর ধরে অযোগ্য প্রার্থীদের খোঁজে সিবিআই। চাকরি পেতে কত টাকার লেনদেন ? কীভাবে হত লেনদেন ? , তদন্তে সিবিআই। সূত্রের দাবি, ধৃত প্রদীপ সিংহ একজন দালাল। টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে নিউটাউন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। CBI সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মাথাদের সঙ্গে যোগাযোগ ছিল প্রদীপের। তাঁকে জেরা করে এই দুর্নীতির শিকড়ে পৌঁছন সম্ভব হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget