এক্সপ্লোর

Recruitment Scam: আজ ফের মানিক ঘনিষ্ঠ তাপসকে তলব করল ইডি

ED on Tapas: নিয়োগ দুর্নীতি মামলায়, এই নিয়ে পঞ্চমবার মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডলকে তলব করে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: আজ ফের তাপস মন্ডলকে (Tapas Mandal) তলব করল ইডি (ED)। নিয়োগ দুর্নীতি মামলায়, এই নিয়ে পঞ্চমবার মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডলকে তলব করে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাল বয়ান নেওয়া হয়েছে। তবে কিছু নথি নিয়ে যাননি। আজ ফের ডাকা হয়েছে। ১২ টার মধ্যে সিজিও কমপ্লেক্স যেতে বলা হয়েছে।

সূত্র মারফত খবর, মানিক ভট্টাচার্যের নির্দেশ মেনে কীভাবে কাজ করতেন তাপস ? জানতে চায় ইডি। মানিকের বিরুদ্ধে অফলাইনে ছাত্র পিছু ৫ হাজার করে নেওয়ার অভিযোগ। প্রায় ৬০০ কলেজের কত ছাত্রের কাছ থেকে টাকা আদায় ? এনিয়েও জানতে চায় ইডি। সূত্রের খবর, ৬৫৪টি বেসরকারি ডিইএলইডি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তাপস মণ্ডল।  সেই কলেজ সংক্রান্ত তথ্য চেয়ে তাপস মণ্ডলকে ফের তলব। তাপসের বিরুদ্ধে বারবার জিজ্ঞসাবাদেও সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ।

মানিক ভট্টাচার্যর দুর্নীতির দোসর তাপস মণ্ডল ? প্রভাব খাটিয়ে বারবার ছেলের সংস্থাকে কাজের সুযোগ পাইয়ে দিয়েছেন মানিক ? স্বেচ্ছাসেবী সংস্থাকে ঢাল করে বেসরকারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ? ইডি সূত্রের দাবি, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি ইনস্টিটিউট চালাতেন তাপস। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানিকের ছেলের সংস্থাকে ৩ কোটি দেওয়া হয়। লকডাউনে অনলাইন ক্লাস করানোর জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়। ছাত্রপিছু নেওয়া হয় ৫০০ টাকা। কনসালটেন্সি ও পরিকাঠামো উন্নয়নের জন্য দেওয়া হয় ২ কোটি ৬৪ লক্ষ। মানিকের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে এর আগে জানান তাপস। মহিষবাথানে তাপসের অফিস ও বারাসাতের বাড়িতেও দিনভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আরও পড়ুন, ঘর নিয়ে 'দুশ্চিন্তায় মোদি', বাইরে ফুট কাটলেন শান্তনু-সুজনরা

ED’র স্ক্যানারে রয়েছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ব্যবসায়ী তাপস মণ্ডল। কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে ওঠার পরই তাঁর বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। ED সূত্রে দাবি, বাম আমলে চিটফান্ডের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তাপস মণ্ডল। এখন তৃণমূল আমলে একাধিক বেসরকারি কলেজের মালিক তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সম্পাদকও। ED সূত্রে আরও দাবি করা হয়েছে, তাপস মণ্ডলের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে। 

সেরা শিরোনাম

Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget