এক্সপ্লোর

Kunal Ghosh: 'বিজেপি নেতারা আগে থেকে বলে দিচ্ছেন', সুকান্ত-র ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর বিস্ফোরক কুণাল

Kunal Attacks Sukanta: 'আজকেই বড় কিছু ঘটতে পারে।' সুকান্তের এই মন্তব্যের পরেই কী প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ ?

কলকাতা: অভিষেকের তলবের দিনেই বিস্ফোরক ইঙ্গিত সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। এদিন সুকান্ত মজুমদার বলেন, 'কোনও বোঝাপড়া নেই, সেটা প্রমাণিতও হয়েছে।  জেলে গেছে পার্থ-কেষ্ট, বোঝাপড়া থাকলে এরা জেলে যেত না। আগামীদিনে আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেই বড় কিছু ঘটতে পারে।' সুকান্তের এই মন্তব্যের পরেই পালটা প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল ঘোষ বলেন, 'বিজেপি নেতারা আগে থেকে বলে দিচ্ছেন। এবার অভিষেককে ডাকা হবে, এরপরে অভিষেকের অমুককে। যেভাবে বিজেপি নেতারাই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির পরবর্তী পদক্ষেপ বলে বলে জনসমক্ষে এটা প্রমাণ করে দিয়েছেন, যে আইন, আইনের পথে চলবে। এটা তো তাঁরাই বোধহয় , চাইছেন না বা পছন্দ করছেন না।  অথবা তাঁরা তাঁদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এজেন্সিকে পরিচালিত করতে চাইছেন। সিবিআই, ইডি-তে ভাল অফিসারেরা নিশ্চয়ই রয়েছেন। কিন্তু তাঁদের পুরোদস্তুর রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি।' প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে যে তিনটি মামলা বারবার শিরোনামে আসছে, সেগুলি হল এসএসসি দুর্নীতি নিয়োগ মামলা, গরুপাচার মামলা, কয়লাপাচার মামলা। আর  ইতিমধ্যেই এই তিন মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইমুহূর্তে এসএসসি দুর্নীতি নিয়োগ মামলা এবং গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এবং কয়লাপাচার মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আরও পড়ুন, ' ৫ পয়সা নিয়েছি প্রমাণ হলে ফাঁসি-মঞ্চে মৃত্যুবরণ করব', বিস্ফোরক অভিষেক

মূলত কয়লাপাচার কাণ্ডে গতবছরও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়। পাশাপাশি তলবের তারিখ রাখা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিকে ছোট বাচ্চা নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে মেলও করা হয় রুজিরার তরফে। কেন কলকাতার অফিসে জেরা নয় ? এনিয় প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে অভিষেক। এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেই তলবের নির্দেশ দেয়। যদিও একাধিকবার তলবের ইস্যুতে, অভিষেক গতবছর বলেছিলেন, এটা 'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।' তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে মেনেই এবার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  একদিকে নেত্রীর উপর ভরসা রাখলেও নাম না করে,' অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক', বলেছেন মুখমন্ত্রী।  পার্থ কারো সাপোর্ট না পেলেও, অনুব্রত গ্রেফতারের পর পরেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তবে অভিষেকের জিজ্ঞাসাবাদ চলাকালীন 'আজকেই বড় কিছু ঘটতে পারে' বলে সুকান্ত-র ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা। তাহলে আজ কী ঘটতে চলেছে ? প্রশ্নের ঢেউ গোটা বাংলায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget