এক্সপ্লোর

Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের

Car Parking: গাড়ি রাখা নিয়ে বচসা। সেই বিবাদই পৌঁছল সাংঘাতিক পর্যায়। অভিযোগ, বেধড়ক মারধরে কানের একাংশ কাটা গেছে পুরসভার অস্থায়ী কর্মী এক গাড়ি চালকের।

হিন্দোল দে, কলকাতা : মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। সেখান থেকে হাতাহাতি। সেই বিবাদই এমন পর্যায পৌঁছল যে কানের একাংশ কাটা গেল যুবকের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। গাড়ি রাখা নিয়ে বচসা। সেই বিবাদই পৌঁছল সাংঘাতিক পর্যায়। অভিযোগ, বেধড়ক মারধরে কানের একাংশ কাটা গেছে পুরসভার অস্থায়ী কর্মী এক গাড়ি চালকের। ঘটনাস্থল পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর। 

অভিযোগকারী গাড়ি চালক সুব্রত মণ্ডলের দাবি, শুক্রবার দুপুরে শুভজিৎ সাহা, নামে ওই যুবকের বাড়ির সামনে গাড়ি রেখেছিলেন তিনি। গাড়ি চালকের দাবি, কেন বাড়ির সামনে গাড়ি রাখা হয়েছে.. তা নিয়ে অশান্তির শুরু। অভিযোগ, বচসার মধ্য়েই বাড়ি থেকে বেরিয়ে আসেন শুভজিৎ সাহা। শুরু হয় হাতাহাতি। অভিযোগ, কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারা হয় গাড়ি চালককে। তাঁর কানের একাংশ কেটে বেরিয়ে যায়। 

অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী

সুব্রত মজুমদার নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, 'গাড়িটা ওঁর বাড়ির বিপরীতে দাঁড়ানো ছিল। একটু জায়গা ছিল। গাড়ি চলাচলের যথেষ্ট জায়গা ছিল। সেখানে উনি বললেন যে গাড়িটা সরিয়ে নাও। আধিকারিকের যে চালক সে বলল ২ মিনিট লাগবে আমরা এখনই বেরিয়ে পড়ব। উনি তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে যান। কাঠের একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে আঘাত করে মাথায়। মাথায় লেগেছে কিছুটা অংশ। কানের এই জায়গা পর্যন্ত ছিঁড়ে গেছে। ছিঁড়ে পড়ে গেছে।' 

অভিযোগ, প্রথমে পূর্ব যাদবপুর থানায় অভিযোগ জানাতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। যদিও পুলিশ সূত্রে দাবি, অভিযোগ নেওয়া হয়নি, এই দাবি সঠিক নয়। শুক্রবার থানায় অভিযোগ দায়ের হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অন্যদিকে, সুজন সরকার (অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, SWM, কলকাতা পুরসভা), জানিয়েছেন, 'পুলিশের কাছে গেছিলাম ২ বারা ফিরিয়ে দিয়েছে। তারপর উচ্চপদস্থ কর্তাদের বলার পর অভিযোগ নিয়েছে।' 

গত বছর অর্থাৎ ২০২৫ সালে পার্কিং নিয়ে বচসার জেরে খুন হতে হয়েছিল এক ব্যক্তিকে 

এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল ইছাপুরে। জানা যায়, স্থানীয় বাসিন্দা সৌভিক রায়ের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে কচুরি খেতে গিয়েছিলেন আরেক স্থানীয় যুবক দিলীপ দাস। বাড়ির সামনে গাড়ি দেখেই মেজাজ হারান সৌরভ। শুরু হয় তুমুল বচসা। অভিযোগ, দিলীপের গাড়িতে ভাঙচুর করেন সৌরভ। সেই সময় ছুটে আসেন দিলীপ। জিজ্ঞেস করেন কেন তাঁর গাড়িতে এভাবে ভাঙচুর করা হল। সেই সময়েই দিলীপকে মারধর করতে শুরু করেন সৌরভ। অভিযোগ, রাস্তায় ড্রেনের পাশে ফেলে বেধড়ক মারধর করা হয় দিলীপকে। চলতে থাকে, কিল, চড়, লাথি, ঘুষি। রক্তাক্ত অবস্থায় কোনও ভাবে দিলীপকে উদ্ধার করে স্থানীয় পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর জখম দিলীপকে স্থানান্তর করা হয় ব্যারাকপুর হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget