এক্সপ্লোর

WB Chicken Pox: চিকেন পক্সে রাজ্যে পরপর মৃত্যু, ফেব্রুয়ারিতে না ফেরার দেশে কজন ?

WB Chicken Pox Death Update: চিকেন পক্সে রাজ্যে একের পর এক মৃত্যু। ফেব্রুয়ারিতেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।

কলকাতা:  চিকেন পক্সে (Chicken Pox) রাজ্যে একের পর এক মৃত্যু। ফেব্রুয়ারিতেই এখনও পর্যন্ত মৃত্যু (Death) হয়েছে ৩ জনের। চিকেন পক্সে বাড়তে থাকা মৃত্যু দেখে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। 

নতুন বছরের শুরু থেকেই চিকেন পক্সে মৃত্যু শুরু

নতুন বছরের শুরু থেকেই চিকেন পক্সে মৃত্যু ঘটনা শুরু হয়।পরিসংখ্যান বলছে, ৩ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাসিন্দা বছর ৪৭ এর খাতিব আলির মৃত্যু হয় চিকেন পক্সে। ৭ ফেব্রুয়ারি  উত্তর ২৪ পরগনার প্রশান্ত মণ্ডলের মৃত্যু। তার মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৭ বছর। ৮ ফেব্রুয়ারি  হালতুর বাসিন্দা বছর ৩৭ এর অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। জানা গিয়েছে, নভেম্বর থেকে আজ অবধি ১৫ জনের মৃত্যু হয়েছে চিকেন পক্সে।

উপসর্গ কী ?

 হাসপাতাল সূত্রে খবর, ১৪ জানুয়ারি বীজপুরের বাসিন্দা ওই ব্যক্তি ভর্তি হন। ১৬ জানুয়ারি তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, বুকে সংক্রমণ-সহ একাধিক সমস্যা ছিল তাঁর। বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, 'যিনি মারা গেছেন তার কথা বলেছে, শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া, বুকে সংক্রমণ। অ্যাকিউট রিসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম। সব চেষ্টা করা হয়েছে। এবার যারা ভর্তি হচ্ছে নিউমোনিয়া, এনসেফ্যালোপ্যাথি, মস্তিষ্কে জ্বর উঠে যাওয়া, দেরিতে এসেছে।'

কোভিডের পর এবছর চিকেন পক্সের চরিত্র কিছুটা পাল্টেছে

গত মাসে  বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর আসে, চিকেন পক্সে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছিলেন। তার মধ্যে ৭ জনেরই মৃত্যু হয়েছে। এখন CCU-তে রয়েছেন ১জন। বিশেষজ্ঞরা বলেন, কোভিডের পর এবছর চিকেন পক্সের চরিত্র কিছুটা পাল্টেছে। যে সমস্ত রোগীরা আসছেন তাঁদের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গে সংক্রমণ দেখা যাচ্ছে। রোগীরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ছেন। ২ জানুয়ারি, এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা, মঙ্গলা ধারা। 

আরও পড়ুন, ফাঁকা বাড়িই কাল হল, গৃহবধূর উপর 'পুরনো শোধ' তুলল যুবক

চিকেন পক্স নিয়ে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা

গত বছরের ডিসেম্বর মাসে, বেলেঘাটা আইডিতে মৃত্য়ু হয় ৩ চিকেন পক্স আক্রান্তের। মৃত্য়ু হয় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মীরা নস্কর (৫২) নামে এক মহিলার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা পঙ্কজ বাছার (৬৫) নামে এক ব্য়ক্তির এবং হুগলির হরিপালের আরতি দেশমুখ (৬৫) নামে এক চিকেন পক্স আক্রান্তের।চিকেন পক্সে বাড়তে থাকা মৃত্যু দেখে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। চিকিত্‍সকরা জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়া থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াছে। বয়স্কদের ভ্যাকসিন না নেওয়া থাকলে তাঁদের বাড়তি সতর্ক থাকা পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget