এক্সপ্লোর

Kolkata News: মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত SI-কে গ্রেফতার করেও জামিন

Park Street News: পার্কস্ট্রিট থানায়, সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির ঘটনায়, রবিবার গ্রেফতার করা হয় অভিযুক্ত সাব ইনস্পেক্টর অভিষেক রায়কে।

কলকাতা: পার্কস্ট্রিট থানার (Park Street) মধ্যেই, মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ ওঠে সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। গতকাল অভিযুক্ত SI-কে গ্রেফতার করে জেল হেফাজত চায় পুলিশ। কিন্তু সকালে গ্রেফতার হলেও বিকেলে জামিন পেয়ে যায় অভিযুক্ত। সাব ইনস্পেক্টরের আইনজীবীর দাবি, পুরোটাই চক্রান্ত। মিথ্য়ে ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে। 

শ্লীলতাহানির অভিযোগ: পার্কস্ট্রিট থানায়, সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির ঘটনায়, রবিবার গ্রেফতার করা হয় অভিযুক্ত সাব ইনস্পেক্টর অভিষেক রায়কে। ২৪ ঘণ্টার মধ্য়ে আদালত থেকে জামিন পেলেন তিনি। তাঁকে ফাঁসানো হয়েছে। অভিযোগকারী মহিলা সিভিক ভলান্টিয়ার মিথ্য়ে বলছেন বলে সোমবার আদালতে দাবি ধৃত সাব ইনস্পেক্টরের আইনজীবী। সম্প্রতি, পার্কস্ট্রিট থানার ভিতরই মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সাব ইনস্পেক্টর অভিষেক রায়ের বিরুদ্ধে। শুক্রবার রাত ৯ টায় পার্ক স্ট্রিট থানায় ডিউটি জয়েন করেন অভিযোগকারিণী। সূত্রের খবর, অভিযোগপত্রে তিনি দাবি করেন, রাত ১ টা ১০ মিনিট নাগাদ থানার ৪ তলার রেস্ট রুমে তাঁকে ডেকে পাঠান সাব ইনস্পেক্টর অভিষেক রায়। পুজোর উপহার হিসাবে সালোয়ার কামিজ দেন। অভিযোগ, এরপরই তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন ওই সাব ইনস্পেক্টর।

মহিলা সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, সেই সময় এসআই মত্ত ছিলেন। এখানেই শেষ নয়, আরও বিস্ফোরক অভিযোগ করেন মহিলা সিভিক ভলান্টিয়ার। যে পার্ক স্ট্রিট থানাতে তিনি কর্মরত, সেই থানাই তাঁর অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেন তিনি। এমনকী, ডিউটি অফিসার বিষয়টি মিটমাট করে নিতে বলেন বলেও অভিযোগ। পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, স্বরাষ্ট্র দফতর, ডিসি সাউথ পার্কস্ট্রিট থানার ওসিকে-ও চিঠি লেখেন অভিযোগকারিণী সিভিক ভলান্টিয়ার। তাঁর দাবি গত মাসের ২৪ তারিখও কম্পিউটার রুমে একই ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। সেক্ষেত্রেও অভিযুক্ত ছিলেন ওই সাব ইনস্পেক্টর। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করে শুরু হয় তদন্ত। অভিষেক রায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়। রবিবার গ্রেফতার করা হয় তাঁকে। সোমবার, অভিযুক্তকে ব্য়াঙ্কশাল কোর্টে তোলা হলে, ধৃতের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। তিনি বলেন, সাব ইনস্পেক্টরের জন্য় কোনও আলাদা বিশ্রামকক্ষ নেই। তাঁকে ফাঁসানোর জন্য় চক্রান্ত করা হয়েছে। সরকারি আইনজীবী ধৃত সাব ইনস্পেক্টরের জেল হেফাজতের আবেদন করেন। কিন্তু, সওয়াল-জবাবের পর, ধৃতের জামিন মঞ্জুর করে ব্য়াঙ্কশাল আদালত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Protest:সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন, মহামিছিলের ডাক ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget