এক্সপ্লোর

Howrah: শিক্ষায় বেসরকারিকরণের প্রতিবাদে অভিনব বিক্ষোভ গঙ্গার ঘাটে

Howrah: আজ সকালে শিক্ষক-শিক্ষিকারা হাওড়া ব্রিজ লাগোয়া চাঁদমারি গঙ্গা ঘাটে শিক্ষায় বেসরকারিকরণের  প্রতিবাদে তর্পণ করেন। শিক্ষকরা গামছা পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে গঙ্গায় নামেন।

সুনীত হালদার, হাওড়া: শিক্ষায় বেসরকারিকরণের প্রতিবাদে এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকা এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টদের গঙ্গা ঘাটে অভিনব বিক্ষোভ। আজ সকালে শিক্ষক-শিক্ষিকারা হাওড়া ব্রিজ লাগোয়া চাঁদমারি গঙ্গা ঘাটে শিক্ষায় বেসরকারিকরণের  প্রতিবাদে তর্পণ করেন। শিক্ষকরা গামছা পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে গঙ্গায় নামেন। পুরোহিতের সঙ্গে মন্ত্র উচ্চারণ করেন। তাঁরা স্লোগান দেন বেসরকারিকরণ নিপাত যাক। ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, তাঁরা ২০১৩ সাল থেকে কারিগরি শিক্ষায় বেসরকারি এজেন্সির অধীনে চুক্তিভিত্তিক শিক্ষকতা করছেন। তাঁরা সরকারি স্কুলে শিক্ষকতা করলেও বেসরকারি এজেন্সি তাদের মাইনে দেয়। কিন্তু তাঁরা কখনও নির্দিষ্ট সময়ে বেতনের টাকা হাতে পান না। বেতনও অনেক কম। তাঁরা চাকরিতে নিরাপত্তাহীনতার পাশাপাশি সব রকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই ৬০ বছর পর্যন্ত চাকরিতে নিরাপত্তা এবং চাকরির সরকারিকরণের দাবিতে তাঁরা বিক্ষোভে সামিল হন এদিন। 

এদিকে রাজ্যের অন্যপ্রান্তে এদিন একাধিক দাবিতে পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। দাবি না মিটলে পুজোর আগেই কর্মবিরতির  সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও সরকার যা-ই দেয় তাই দেওয়া হয়, এর বেশি দেওয়া সম্ভব নয় বলে সাফাই দিয়েছেন মেয়র।

দুর্গাপুর নগর নিগমে ৪৩টি ওয়ার্ডে প্রায় ১৮০০ অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। অভিযোগ, সরকার নির্ধারিত ৩৪২ টাকা করে তাঁরা পাচ্ছেন না। পাচ্ছেন মাত্র ১৪৪ টাকা। যে টাকায় আর সংসার চলছে না তাঁদের। এছাড়াও মিলছে না সরকারি অনেক সুযোগ সুবিধা। 

গত ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই দাবিগুলির সমর্থনে তাঁরা শহর জুড়ে কর্মবিরতি শুরু করেছিলেন। কিন্তু মেয়রের আশ্বাসে সেই কর্মবিরতি তাঁরা তুলে নিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার এই দাবিতে দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন নগর নিগমের সাফাই কর্মীরা। যতক্ষণ না তাঁদের দাবি মিটছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন: লখিমপুর খেরির সঙ্গে বাংলার ভোট পরবর্তী হিংসার তুলনা হয় না, দাবি কেন্দ্রীমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget