এক্সপ্লোর

Weather Update : ২-৪ ডিগ্রি, ঝপ করে নামবে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আর দেরি নেই শীত, তারিখ বলল আবহাওয়া অফিস

Weather Update : আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কারও ফোঁটা প্রতিপদে, কারও দ্বিতীয়ায়। ভাইফোঁটা মানে মঙ্গল কামনা। ভাইফোঁটা মানে আনন্দ -জমায়েত। তাই এই দিনটায় আকাশ পরিষ্কার থাকবে কি না তা নিয়ে একটা চিন্তা থাকেই। মোটামুটি মেঘমুক্ত পরিষ্কার আকাশেরই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে একেবারে বৃষ্টিহীন যাবে না ভ্রাতৃদ্বতীয়া। 

আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ।  বাতাসে জলীয় বাষ্প কম থাকায়, কমবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও। কাল থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। 
ভিজবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুর।             

নভেম্বর শুরুতেই শীত ? 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবার উত্তর-পশ্চিম ও পশ্চিমী হাওয়ার প্রভাব বাড়বে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া বইবে। পার্বত্য কয়েকটি জেলায় বৃষ্টি হবে।  পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। ক্যালেন্ডারে নভেম্বর পড়লেই শীত নিয়ে খোঁজখবর শুরু করে দেন বেশিরভাগই। তবে নভেম্বরকে শীতের আওতায় ফেলছে না মৌসম ভবন। মৌসম ভবন মনে করছে, নভেম্বরে উত্তর-পশ্চিমের রাজ্যগুলির কয়েকটি অঞ্চল ব্যতীত ভারতে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের ওপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী তিন চার দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। তাপমাত্রার তারতম্যে এবং বাতাসে কিছু জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার দেখা যেতে পারে। 

কোথায় কোথায় বৃষ্টি? 

রবিবার অনেকেই ভ্রাতৃদ্বিতীয়া পালন করছেন। তবে এবার ভাই ফোঁটায় বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়াই থাকবে মূলত। এবার বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। জেলায় জেলায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ।

অন্যদিকে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে । দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের, জলপাইগুড়ি তো বটেই মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টি হতে পারে।  

আরও খবর :

শীতের দিশা নেই, নভেম্বর নিয়ে বড় আশঙ্কার কথা শোনাল IMD, বৃষ্টি নিয়েও বিশেষ বার্তা 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget