এক্সপ্লোর

Krishnanagar Incident: কৃষ্ণনগরকাণ্ডে অবশেষে জালে মূল পাণ্ডা দেশরাজ সিংহ

Krishnanagar Case: গত ২৫ অগাস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে দেশরাজ সিংহ।

পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণনগর : কৃষ্ণনগরকাণ্ডে ৮ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিংহ। উত্তরপ্রদেশ থেকে পুলিশের জালে অভিযুক্ত দেশরাজ। ট্রানজিট রিমান্ডে আজই অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে কৃষ্ণনগরে। গত ২৫ অগাস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনা ঘটে। খুনের পর থেকেই অধরা ছিল মূল অভিযুক্ত দেশরাজ সিংহ। শনিবার গুজরাতের জামনগর থেকে গ্রেফতার হয় দেশরাজের মামা কুলদীপ সিংহ। খুনের কথা জেনেও দেশরাজকে আশ্রয়, পালাতে সাহায্যের অভিযোগ। ভুয়ো নথি বানিয়ে দেশরাজকে পালাতে সাহায্য করেন মামা, দাবি পুলিশ সূত্রে। 

উত্তরপ্রদেশ ও নেপাল বর্ডারের কাছে একটি জায়গা থেকে দেশরাজ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। তার মামা কুলদীপ সিংহকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বাকি সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে অবশেষে দেশরাজকে গ্রেফতার করতে সফল হয়েছে পুলিশ। অন্যদিকে পুলিশের অনুমান, এই খুনের ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে। দেশরাজ একাই গুলি চালিয়ে কলেজ ছাত্রীকে খুন করলেও, তাকে যাবতীয় সাহায্য প্রদান কারা করেছিল, কীভাবে তার হাতে অস্ত্র এল- এই সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। ২৫ অগস্ট ঘটনা ঘটানোর পর থেকেই গা-ঢাকা দিয়েছিল দেশরাজ। ভরদুপুর বেলায় বাড়িতে ঢুকে দোতলায় উঠে কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে দেশরাজ। 

গ্রেফতার করার আগে একাধিক জায়গায় দেশরাজের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। এরপর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। কে বা কারা তাকে অস্ত্রের জোগান দিল, কীভাবে তা দেশরাজের হাতে পৌঁছল, আর কেউ এই ভয়ানক পরিকল্পনায় দেশরাজের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে। গত সোমবার ফাঁকা বাড়িতে খুন হন কলেজ ছাত্রী ঈশিতা মল্লিক। অভিযোগ, ছাত্রীর মাকেও গুলি করে খুনের চেষ্টা করে ঈশিতার স্কুলের সহপাঠী দেশরাজ সিংহ। 

ঘটনার ৭ দিনের মাথায় গুজরাতের জামনগর থেকে দেশরাজের মামাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত কুলদীপ সিং প্রাক্তন সেনা কর্মী। কুলদীপের বাড়ি উত্তরপ্রদেশের দেউড়িয়ায় হলেও বর্তমানে তিনি জামনগরে কর্মরত ছিলেন। পুলিশের দাবি, দেশরাজ কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে খুন করে পালিয়ে এসেছে জেনেও তাকে আশ্রয় দিয়ে এবং ভুয়ো নথি বানিয়ে পালাতে সাহায্য করেছেন মামা। এই অভিযোগেই দেশরাজের মামা কুলদীপ সিং-কে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget