এক্সপ্লোর

Kunal on Suvendu: কুণালের খোঁচার মুখে শুভেন্দুর 'নো ভোট টু মমতা' টি-শার্ট !

Kunal on Suvendu 's T Shirt Controversy: শুভেন্দুর 'নো ভোট টু মমতা' টি-শার্ট ইস্যুতে ট্যুইট কুণাল ঘোষের, কী বললেন তৃণমূল নেতা ?

কলকাতা: রাজনীতিতে উষ্ণবাক্যবাণের পাশাপাশি, 'নিরুদ্দেশ কাউন্সিলর' পোস্টার দেখতে দেখতেও অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছেন রাজনীতিবিদ-সহ শহরবাসী। তবে এবার বিজ্ঞাপণের যুগে রাজনীতিতে স্থান নিয়েছে টি-শার্টও। প্রচারে, কখনও আবার খোঁচা দিতেও। গতবছর কয়লাপাচার মামলায় ইডি-র তলবের পর বেরিয়ে এসে, 'দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ।' এখানেই শেষ নয়, প্রকাশ্য়ে এসেছিল বিতর্কিত সেই টি-শার্টও। তবে এবার বাইশ পেরিয়ে তেইশ সাল। অপেক্ষায় চব্বিশের লোকসভা নির্বাচন।

আর এমনই সময় রাজ্যে একাধিক অশান্তির ইস্যুর পর এদিন চন্দ্রকোণার সভায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তৃণমূলনেত্রীর বিরুদ্ধে নিশানা করেছেন। বলেছেন 'সাফ করতে হবে তৃণমূলকে, মমতাকে একটাও ভোট নয়।' আর এদিন তার পরনে টি-শার্টে এদিন লেখা ছিল, 'নো ভোট টু মমতা।' ফের বিতর্ক উসকে লাইমলাইটে এসেছে এবারেও টি-শার্ট। যদিও তারপর পরই পাল্টা খোঁচা দাগতে ছাড়েননি কুণাল ঘোষ। স্ট্যান্ডআপ জারি রেখেই এদিন ফের তার ট্যুইট। 

পঞ্চায়েতের যুদ্ধের ডঙ্কা বাজালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি বলেন, 'মোদি, শাহ, নাড্ডা দায়িত্ব দিয়েছিলেন। যে শুভেন্দু 
নন্দীগ্রামে মমতাকে হারাতে হবে। পারিনি কি বলুন। বাকি একটা কাজ আছে, মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। আপনারা আছেন তো সবাই? যতদিন পর্যন্ত মমতাকে না উৎখাত করতে পারছি, ততদিন এই গেঞ্জি পরে যাব সব জায়গায়।' এবার নতুন স্লোগান যুক্ত করলেন, নো ভোট টু মমতা, তবে এই স্লোগানে তিনি কতটা বিরোধীদের জড়ো করতে পারবেন, তা কিন্তু যথেষ্ট সন্দেহের। সিপিএম-কংগ্রেস জানিয়ে দিয়েছে, তারা নেই বিজেপির সঙ্গে।

আরও পড়ুন, 'রামনবমীর শোভাযাত্রায় কল্যাণের ছায়াসঙ্গীরা কী করছিল ?' ট্যুইটে ছবি দিয়ে আক্রমণ সুকান্তর

এদিন চন্দ্রকোণার ঝাঁকরায় শুভেনদু অধিকারীর সভার অনুমতি ঘিরে ব্যাপক টানাপড়েন শুরু হয়। স্কুল কর্তৃপক্ষ প্রথমে সভার অনুমতি দিলেও, পরে তা বাতিল করে দেয় স্কুলের পরিচালন সমিতি। এরপর সভার অনুমতি চেয়ে বিজেপি কলকাতা হাইকোর্টে মামলা করে।বিচারপতি রাজাশেখর মান্থা, শর্তসাপেক্ষে সভার অনুমতি দিয়ে নির্দেশ দেন শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। যতটা সম্ভব পুলিশ মোতায়েন করবে রাজ্য সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget