এক্সপ্লোর

Kunal on Abhishek:অভিষেককে CBI নোটিসের ইস্য়ুতে কী প্রতিক্রিয়া কুণালের ?

Kunal on Abhishek CBI Notice: সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই অভিষেককে নোটিস দিয়েছে সিবিআই, কী প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ ?

কলকাতা: অভিষেককে সিবিআইয়ের (CBI) নোটিসের ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। মূলত সুপ্রিম কোর্টের (Supreme Court) স্বস্তির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস (Notice) দিয়েছে সিবিআই (CBI)। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর এই ইস্যুতেই ট্য়ুইট করার পাশাপাশি মুখ খুলেছেন কুণাল ঘোষ।

এদিন কুণাল ঘোষ বলেন, 'অন্য কোনও মামলার কোনও সম্পর্ক নেই।  অন্য কোনও অভিযোগের কোনও সম্পর্ক নেই। সিবিআই-র নিজস্ব তদন্তের স্বার্থে, ডাকার কোনও সম্পর্ক নেই। এই নোটিশটি শুধুমাত্র,  ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্ট, যে অর্ডারটি দিয়েছিল', এই অবধি বলে কুণাল ঘোষ স্পষ্ট করেন,' ব্রাকেটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাক্তিগত উইসলিস্ট, তো সেটির কমপ্লায়েন্সে, এই নোটিশটি দেওয়া হয়েছে। এবং যেহেতু আজ সকালেই সুপ্রিম কোর্ট, এই প্রসেসটির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন, ফলে এই নোটিশটি কার্যত এই মুহূর্তে, কোনও আইনি বৈধতা,  বা সেটি মানার যে বাধ্যবাধ্যকতা, তার কোনও জায়গা আর নেই।' 

 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানাচ্ছেন, এই নোটিসে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে। শীর্ষ আদালত এদিন যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তার পর এই নোটিসের মানে কী, প্রশ্ন তুলছেন আইনজীবীরা। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। মূলত এদিন সকাল ১০.৩০টাতেই তাঁকে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর দুপুর ১.৪৫-এই নোটিস জারি করে সিবিআই। স্থগিতাদেশ সত্ত্বেও এই নোটিস কোর্টের নির্দেশের পরিপন্থী, দাবি অভিষেকের পক্ষের আইনজীবীর। এই নিয়ে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক, খবর সূত্রের। 

আরও পড়ুন, 'তিহাড় যাওয়ার লাইন পড়ে গেছে', অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর  

সোমবার সকালেই সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সিবিআই ও ইডি-র দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
BJP News : ৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'
৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'
Fire News : বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget