এক্সপ্লোর

Lok Sabha Election: তৃতীয় দফার ভোটে আরও কড়া কমিশন, অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে

Election Commission:কমিশনের তরফে বলা হয়েছে,প্রথম দফার ভোটে ছিল ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।দ্বিতীয় দফার ভোটে থাকবে ২৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।তৃতীয় দফার ভোটে থাকবে ৪০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

রুমা পাল, কলকাতা: কারও মাথা ফাটল। কেউ আঘাত পেলেন চোখে। কেউ আবার অল্পের জন্য বেঁচে গিয়ে আতঙ্কে হাউমাউ করে কেঁদে ফেললেন। তৃণমূল (TMC)-বিজেপির (BJP) সংঘর্ষ, রাজনৈতিক দলের ক্যাম্প অফিসে ভাঙচুরের ছবিও সামনে এল। সবমিলিয়ে বাংলায় (West Bengal) ভোট (Lok Sabha Election) হিংসার ট্র্যাডিশন অব্যাহত রইল চব্বিশের লোকসভা ভোটের প্রথম দফায়। সেই সঙ্গে অনেক জায়গায়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠল ঘটনাস্থলে না থাকার অভিযোগ। এই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষের করের, এত টাকা এত খরচ করে, এত কেন্দ্রীয় বাহিনী এনেও, নির্বাচন কমিশন হিংসা-মুক্ত ভোট করাতে পারল না কেন? কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী?                                   

বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলছেন, তারপরও প্রথম দফায় হিংসা এড়ানো গেল না কেন? সেই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, তৃতীয় দফার ভোটে অতিরিক্ত আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে তৃতীয় দফার ভোটে।  ৪০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃতীয় দফার ভোট করাতে চাইছে কমিশন। 

কমিশনের তরফে বলা হয়েছে,  প্রথম দফার ভোটে ছিল ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটে থাকবে ২৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফার ভোটে থাকবে ৪০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭ মে তৃতীয় দফায় বাংলার ৪ কেন্দ্রে ভোট। ভোট হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে। 

আরও পড়ুন, আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ, কথা পরিবারের সঙ্গেও

প্রসঙ্গত, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এর আগে বলেছিলেন, যেখানেই হিংসা রয়েছে, সেটা ভোটের আগে হোক, ভোটের সময় হোক বা ভোটের পর, আমরা সেই পরিস্থিতিতে মোকাবিলা করতে সর্বদা সতর্ক থাকব। সন্ত্রাস রুখতে আমাদের যা যা করতে হবে, আমরা কঠোরভাবে সেগুলো করব।

ভোটের অনেক আগেই এরাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে তারা। এখনও বাকি ছ'দফা। বাংলার ভোটের ভবিষ্যতে কী অপেক্ষা করছে, সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget