এক্সপ্লোর

Loksabha Election 2024 : বালুরঘাটের জায়গায় বালুঘাট ! বিজেপির পোস্ট নিয়ে তৃণমূলের খোঁচা, 'মোদিজি এটা বালুরঘাট'

Spelling Mistake In BJP Social Post: স্বয়ং প্রধানমন্ত্রীর প্রচার নিয়ে সোশ্যাল পোস্টে বানান-বিভ্রাট ! নজরে আসতেই কটাক্ষ করে তৃণমূল। 

কলকাতা : লোকসভা ভোটের প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী, সেই জায়গার নামের বানানটাই যদি ভুল লেখা হয় । তাও আবার খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী কেন্দ্রে।  নাম বালুরঘাট। বিজেপির পোস্টে সেই নাম হয়ে গেল বালুঘাট! আর সেই বানান বিভ্রাট নিয়ে একেবারে হইহই চইচই কাণ্ড। এমনিতেই বিজেপি হাইকমান্ডের কেউ বাংলায় এলেই তাঁদের বহিরাগত বলে আক্রমণ শানায় তৃণমূল। আর এ তো স্বয়ং প্রধানমন্ত্রীর প্রচার নিয়ে সোশ্যাল পোস্টে বানান-বিভ্রাট ! নজরে আসতেই কটাক্ষ করে তৃণমূল। 

বিজেপির এই ছবি পোস্ট করে, তৃণমূলের তরফে লেখা হয়, যারা আমাদের ভাষা এবং ভূমির সম্মান করতে পারে না, তারা বাংলার মনের কথা বুঝবেই বা কী করে? সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পোস্ট, 'বিজেপি বাংলা থেকে একটি আসনও জেতার আশা হারিয়ে ফেলেছে, কিন্তু, বাংলার নির্বাচন কেন্দ্রগুলোর নামগুলো শেখার ন্যূনতম ইচ্ছেটুকুও তাদের নেই। তৃণমূলের তরফে আরও লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এটা বালুরঘাট। বেলুরঘাট বা বালুঘাট নয়। দেখে মনে হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি কাউকে ঠিকভাবে বলতে ভুলে গিয়েছেন।'  

১০ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের এই বালুরঘাটেই সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেও অমিত শাহের ভুল ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'বুনিয়াদপুরকে বলেছে বেলুড়ঘাট। নামটাও জানে না। বালুরঘাট বল নয়, বুনিয়াদপুর আলাদা।'  

এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আক্রমণ শানান। বলেন, আপনি দেখুন চার দিন আগে বালুরঘাটে গেছে, দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাটকে গিয়ে বলেছে বেলুড়ঘাট। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না, মা সারদার ইতিহাস জানে না, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙে, এই বিজেপির কর্মী-নেতারা। ' 

তবে, বিতর্ক শুরু হতেই ভুল সংশোধন করে নেয় বিজেপি। তখন ফের তৃণমূলের তরফে লেখা হয়, 'আরও একটা বেলুরঘাট পর্ব এড়াতে আপনার হেডমাস্টারকে জানাতে ভুলবেন না। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget