এক্সপ্লোর

Madan Mitra: আমি গুন্ডামি করতে যাইনি, নিজের কাউকে এসি রুমে ঢোকাতে যাইনি, SSKM-এর FIR নিয়ে প্রতিক্রিয়া মদনের

SSKM Hospital: যে রোগীকে ভর্তি করানো নিয়ে বিতর্ক বাধে, মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপে তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করানো গিয়েছে বলে জানালেন মদন।

কলকাতা: SSKM হাসপাতালের পরিষেবা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সিপিএম-এর আমল হলে এমন ঘটনা বলে মন্তব্য করে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন নিজের দল তৃণমূলকেই (TMC)। শনিবার দিনভর তা নিয়ে সরগরম ছিল বঙ্গ রাজনীতি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) বিরুদ্ধে ইতিমধ্যে FIR-ও দায়ের করেছেন SSKM কর্তৃপক্ষ। কিন্তু সেই সবে গুরুত্ব দিতে নারাজ মদন। বরং হস্তক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তিনি। 

যে রোগীকে ভর্তি করানো নিয়ে বিতর্ক বাধে, মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপে তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করানো গিয়েছে বলে জানালেন মদন। রবিবার এবিপি আনন্দের মুখোমুখি হয়ে বলেন, "আমি খুব খুশি। মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাস্থ্যকর্মী বলে নয় শুধু, সাধারণ, গরিব মানুষের চিকিৎসার দিকটা দেখা দরকার। রোগীর পরিবার মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছিল। সব কাজপত্র জমা দেয়। আজ সকালে ফোন যায় তাদের কাছে। মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপে মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এটাই আমাদের মুখ, এটাই মমতা সরকারের মুখ। এর জন্যই এখনও সঙ্গে আছি।"

এর আগে, SSKM থেকে সরাসরি মমতার হস্তক্ষেপ দাবি করেছিলেন মদন। SSKM বয়কটের ডাকও দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, "জনগণের কাছে আমার আবেদন, যত ক্ষণ না মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন, সে নো টু পিজি। তোমাদের যত টাকা লাগে, হাতের ঘড়ি আংটি বিক্রি করে রোগীর চিকিৎসা করাব। রোগী যেতে যেতে যদি মরে যায়, এমও-র নামে কেস দেবেন। মামলা লড়ব আমি। ১০ কোটির ক্ষতিপূরণ। আমরা আসার পর যদি এই অবস্থা হয়,গরিব মানুষগুলোর কী অবস্থা!"

আরও পড়ুন: Madan Mitra: ‘দিনভর অভিষেককে রগড়েছে CBI, সেই অবস্থাতেও মমতা মানবিক, তাই সঙ্গে আছি’, বললেন মদন

এ দিন রোগী মেডিক্যাল কলেজে ভর্তি হলে মমতাকে প্রশংসায় ভরিয়ে দেন মদন। বলেন, "কাল ন'ঘণ্টা রগড়েছে অভিষেককে। কী মানসিক অবস্থা ছিল। তার মধ্যেও মুখ্যমন্ত্রী যে ভাবে হস্তক্ষেপ করলেন, তাতেই বোঝা যায় তিনি কতটা মানবিক।"

মোটর সাইকেল দুর্ঘটনায় আহত, সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান শুভদীপ পালকে SSKM হাসপাতালে ভর্তি করানো নিয়ে বিতর্কের সূত্রপাত। রোগীকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ। চিকিৎসা পরিষেবা না পেয়ে দীর্ঘ ছ'ঘণ্টা রোগীকে অ্যাম্বুল্যান্সে রেখে দিতে হয় বলে অভিযোগ মদনের। শুধু তাই নয়, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলেও সুরাহা হয়নি বলে দাবি করেন। 

সিপিএম-এর আমল হলে এক মিনিটে রোগী ভর্তি হয়ে যেতেন বলেও হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে দাবি করেন মদন। তার পরই তৃণমূলের অন্দরে তাঁকে নিয়ে অস্বস্তি দেখা দেয়। সন্ধেয় দলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখাও করতে যান মদন। কিন্তু SSKM-এর তরফে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয় ভবানীপুর থানায়। SSKM হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মদন মিত্রের বিরুদ্ধে অশালীন আচরণ, গালিগালাজ-সহ একাধিক ধারায় FIR করেছে ভবানীপুর থানা। যদিও মদন সাফ জানিেছেন, তিনি গুন্ডামি করতে যাননি, নিজের পরিবারের কাউকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ভর্তি করাতে যাননি। একজন রোগীকে ভর্তি করাতে গিয়েছিলেন। বাকিটা তাঁর আইনজীবীরা দেখে নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget