এক্সপ্লোর

Malda News: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৫টি ফলের দোকান

এদিন ভোরে আচমকাই এলাকার মানুষ দেখতে পান দাউ দাউ করে জ্বলছে ফল বাজারের বেশ কিছু দোকান। ব্যবসায়ীরা জানাচ্ছেন, তাঁরা চোখের সামনে নিজেদের ফলের দোকান পুড়ে ছাই হয়ে যেতে দেখেন।

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) কালিয়াচক থানার চৌরঙ্গী এলাকার ফল বাজারে বিধ্বংসী আগুন। বুধবার ভোররাতে আগুন লাগার ফলে পুড়ে ছাই পড়ে গিয়েছে প্রায় ২৫টি ফলের দোকান। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা। কী কারণে এই অগ্নিকাণ্ড, তার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে কালিয়াচক থানার চৌরঙ্গী এলাকার ফল বাজারে অগ্নিকাণ্ড ঘটে। ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের এক পাশে রয়েছে এই ফল বাজার। এদিন ভোরে আচমকাই এলাকার মানুষ দেখতে পান দাউ দাউ করে জ্বলছে ফল বাজারের বেশ কিছু দোকান। ব্যবসায়ীরা জানাচ্ছেন, তাঁরা চোখের সামনে নিজেদের ফলের দোকান পুড়ে ছাই হয়ে যেতে দেখেন। সঙ্গে সঙ্গে আশপাশ থেকে জল দিয়ে নেভানোর চেষ্টা করা হলেও আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে, তা আর নিয়ন্ত্রণে আনা যায়নি। কীভাবে আগুন লাগে, সে সম্পর্কেও ব্যবসায়ীরা কিংবা স্থানীয় মানুষেরা কিছুই জানাতে পারছেন না। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫টি ফলের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তার সঙ্গে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে, এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ঠিক কী কারণে আগুন লাগে ফলের দোকানগুলিতে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আরও পড়ুন - Malda News: গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা, পরীক্ষা দিয়ে ফেরার পথে জখম ৩ মাধ্যমিক পরীক্ষার্থী

ব্যবসায়ীদের বক্তব্য, এদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া প্রত্যেকটি দোকানের এক একটিতে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ফল ও অন্যান্য নানা সামগ্রী ছিল। একটি থেকে অন্য দোকানে খুব সহজেই আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। ক্রমশ সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ২৫টি দোকান। এমন ভয়াবহ ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। চোখের সামনে দোকান পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ, এই ঘটনা একেবারেই স্বাভাবিক নয়। এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget