এক্সপ্লোর

Malda News: পুলিশের জালে ষড়যন্ত্রকারী ও শ্যুটার, দুলাল সরকার খুনে আরও গ্রেফতার

TMC Leader Death: ২ জানুয়ারি মালদায়, ধাওয়া করে দোকানে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়, তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারকে।

করুণাময় সিংহ, মালদা: মালদায় (Malda News) তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও এক অভিযুক্তকে। বিহার থেকে গ্রেফতার করা হল কৃষ্ণ রজককে। এর আগে, এই ঘটনায় আরও ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দুলাল সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার: বছরের একেবারে শুরুতে, মালদায় খুন হয়েছিলেন তৃণমূলের দাপুটে নেতা দুলাল সরকার। ২ জানুয়ারি মালদায়, ধাওয়া করে দোকানে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়, তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারকে। আর এর প্রায় ৪ মাস পর, খুনের ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হল কৃষ্ণ রজককে। বিহার থেকে গ্রেফতার করা হল তৃণমূল নেতা খুনে ষড়যন্ত্রকারী ও শ্যুটারকে। এই নিয়ে দুলাল সরকার খুনে গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৯। 

দুলাল সরকারের মৃত্যুর পর চাঞ্চল্যকর দাবি করেন নিহত তৃণমূল নেতার স্ত্রী, যিনি নিজেও ইংরেজবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। নিহত তৃণমূল নেতার স্ত্রী  চৈতালি সরকার জানান, "এখানে আমার যতদূর ধারণা আরও কিছু মাথা রয়েছে, যারা একসঙ্গে বসে এই চক্রান্ত করেছে। নইলে দুলালবাবুর মতো মানুষকে এইভাবে মারাটা সম্ভব ছিল না। আমি সবসময়েই দেখতাম নেতৃত্ব একজন বা এরাও সবসময় একটা চোখরাঙানির একটা চেষ্টা চলত। তারা মনে হচ্ছিল, তারা ভাবছিল হয়তো যে দলের বিভিন্ন পদ বা বিভিন্ন জায়গাতে যেই জিনিসগুলো উঠে আসছিল, যে তাকে আগামীদিনে, তিনি বিগত দিনে যেমন সভাপতি ছিলেন এবং তিনি বিভিন্ন প্রশাসনিক বা সরকারি পদেও বিভিন্ন সময়ে ছিলেন, সেই জায়গাগুলোতে আবার তিনি যেন না আসতে পারেন সেটাও তাদের একটা লক্ষ্য ছিল। মানুষের কাছ থেকে শুনেছি। আমাদের একটু ভয়ের কারণ রয়েছে, সেই সমস্ত কথাবার্তা শুনে। আমাদের নিরাপত্তার একটা চিন্তা তো রয়েছেই। সেই চোখরাঙানিটা এখনও যায়নি সেসব মানুষের। তবে তাদের এতটা বড় ঘটনা ঘটানো উচিত ছিল না।

আর মালদায় তৃণমূলের শীর্ষনেতা খুনে গ্রেফতার করা হয় তৃণমূলেরই আরেক শীর্ষনেতাকে। প্রায় ২১ ঘণ্টা ম্য়ারাথন জেরার পর, গ্রেফতার করা হল তৃণমূলেরই ইংরেজবাজারের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। আর এবার, বিহার থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এখনও অধরা আরেক অভিযুক্ত বাবলু যাদব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget