এক্সপ্লোর

Malda News: মাটিতে চাপা পড়ছে নিকাশিও, আতঙ্কে জেলাশাসকের দ্বারস্থ বাসিন্দারা

Malda Update: গ্রামবাসীদের অভিযোগ পেয়ে বিডিওকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ জেলাশাসকের।


করুণাময় সিংহ, মালদা: ঝুড়ি ঝুড়ি মাটি পড়ছে। ধীরে ধীরে বুজে যাচ্ছে জলাভূমি। এমন ঘটনা তো প্রায়শই ঘটে। অভিযোগও হয়। এবার আরও বড় আশঙ্কা। মাটি ফেলে বুজিয়ে দেওয়া হচ্ছে নিকাশিও। ফলে বর্ষার ঠিক আগে আশঙ্কায় একাধিক গ্রামের বাসিন্দারা। এমনই অভিযোগ মালদার যদুপুরে। জেলাশাসকের কাছে অভিযোগ করার পরে বিডিওকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ জেলাশাসকের। রবিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে বিশ্বজুড়ে চলেছে নানা প্রচার। আমাদের রাজ্যেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ঠিক তখনই মালদায় অন্যরকম ছবি। মাটি মাফিয়াদের কাজকর্মে ঘোর আশঙ্কায় মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর গ্রামের বাসিন্দারা।

কেন আশঙ্কা?
বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, তাঁদের এলাকায় জলাভূমি ভরাট করা হয়। এবার তার সঙ্গেই নিকাশিও বুজিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে মাটি মাফিয়াদের বিরুদ্ধে। নিকাশি নালা বুজিয়ে দেওয়ার বর্ষার মরসুমে জল জমার আশঙ্কা করছেন সেখানকার অন্তত ১০-১২টি গ্রামের বাসিন্দারা। 

বাসিন্দাদের অভিযোগ:
কালভার্টের নীচে পাইপলাইন করা হয়েছে। সেখান দিয়ে বর্ষার জল বেরিয়ে যায়। জলাভূমি ভরাট করতে করতে, সেই পাইপের মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছে মাটি। ফলে পাইপ বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ। যদুপুর গ্রামের বাসিন্দাদের দাবি, এলাকায় সবই মূলত এক ফসলি জমি। চাষাবাদ করেই দিন চলে তাঁদের। তাঁদের অভিযোগ, মাটি মাফিয়ারা যেভাবে নিকাশি ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, তাতে বর্ষার জল জমে ফসল নষ্ট হয়ে যাবে। গ্রামের বাড়িতেও জল ঢুকে যাবে। 

যদুপুর গ্রামের স্থানীয় বাসিন্দা সুবেদ আলি বলেন, 'এখানে মাফিয়ারা নিকাশি বুজিয়ে দিচ্ছে। ওটা বুজে গেলে জলনিকাশি বন্ধ হয়ে যাবে।' ওই গ্রামেরই বাসিন্দা প্রিন্স শেখও একই অভিযোগ করেন। 

রাজনৈতিক তরজা:
এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'মাটি মাফিয়াদের পেছনে মদত রয়েছে তৃণমূল নেতাদের। সবকিছু দেখে চুপ করে রয়েছেন প্রশাসনের কর্তারা।' পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর দাবি, 'কেউ বেআইনি কাজ করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। জলাভূমি ভরাট করা, নিকাশি বন্ধ করা চলবে না।'

প্রশাসনের আশ্বাস:
মালদার জেলাশাসক জানিয়েছেন, ইংরেজবাজার ব্লকের বিডিও-কে অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়েছে। 

আরও পড়ুন: পূর্ব বর্ধমানে কৃষকের 'অস্বাভাবিক' মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget