এক্সপ্লোর

Malda : মহিলাকে পুড়িয়ে মারার দায়ে স্বামী সহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

গৃহবধূকে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে খুনের ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মালদা জেলা আদালত।

করুণাময় সিংহ, মালদা : গৃহবধূকে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে খুনের ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মালদা জেলা আদালত। মৃত মহিলার স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন মালদা জেলা আদালতের অ্যাডিশনাল ফাস্ট কোটের বিচারক মৌ চট্টোপাধ্যায়। দোষীদের শাস্তি হওয়ায় খুশি মৃত মহিলার বাপের বাড়ির লোকেরা।

২০১২ সালের ৪ মার্চ কালিয়াচক থানার চোরিঅনন্তপুর গ্রামের বাসিন্দা রাজিবুল শেখ তার স্ত্রী ঝর্ণা বিবিকে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। তাঁর গায়ে কেরোসিন তেল ও আগুন ধরাতে সাহায্য করে বাবা ভোগ্গু শেখ, মা জোনাকি বিবি ও দুই বোন আসমানি বিবি ও আসিয়া বিবি। ঝর্ণা বিবি অগ্নিদগ্ধ অবস্থায় ছটপট করতে থাকলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, অবস্থার অবনতি হতে থাকায় মালদা মেডিক্যালের চিকিৎসকরা তাঁকে কলকাতা রেফার করে দেন। কলকাতা নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের জঙ্গিপুরে তাঁর মৃত্যু হয়। তার পরেই মৃত ঝর্ণা বিবির বাবা মোতায়ের শেখ অভিযুক্ত জামাই সহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। শুরু হয় ঘটনার বিচার প্রক্রিয়া। অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে 498A,304B,302 ও 34 ধারাই মামলা রুজু করা হয়। প্রায় নয় বছর ধরে চলে ঘটনার বিচার প্রক্রিয়া। ১৬ জনের সাক্ষী গ্রহণ করা হয় এই মামলায়। অবশেষে মঙ্গলবার অভিযুক্ত ৫ জনকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত। চারটি ধারায় তাদের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, দিনকয়েক আগে মালদাতেই স্ত্রীর শ্লীলতাহানি কটূক্তির প্রতিবাদ করায় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মানিকচক থানা এলাকায়।

মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে ওই মহিলাকে উত্ত্যক্ত করত প্রতিবেশী যুবক প্রশান্ত মণ্ডল। এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভা বসেছিল। এর পরও উত্যক্ত করা ছাড়েনি প্রশান্ত, বলে অভিযোগ। এরই প্রতিবাদ করেছিলেন স্বামী। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget