এক্সপ্লোর

Malda : ৪ লাখ টাকার বিনিময়ে জাল নিয়োগপত্র দিয়েছিলেন তৃণমূল নেতা ? মালদায় গ্রেফতার 'ভুয়ো শিক্ষক'

Fake Appointment Letter : নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য়। এরইমধ্যে এবার সন্ধান মিলল এক ভুয়ো শিক্ষকের !

অভিজিৎ চৌধুরী, মালদা : জাল নিয়োগপত্র (Fake Appointment Letter) নিয়ে স্কুলে যোগ ! ভুয়ো শিক্ষক সন্দেহে মালদার (Malda) এক যুবককে গ্রেফতার (Arrest) করল পুলিশ। আর গ্রেফতারির পরই বিস্ফোরক দাবি তুলেছেন অভিযুক্ত। তাঁর দাবি, ৪ লাখ টাকার বিনিময়ে এক তৃণমূল নেতাই তাঁকে দিয়েছিল জাল নিয়োগপত্র !

'ভুয়ো শিক্ষকের' সন্ধান-

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য়। এরইমধ্যে এবার সন্ধান মিলল এক ভুয়ো শিক্ষকের ! জাল নিয়োগপত্র নিয়ে প্রাথমিক স্কুলের চাকরিতে যোগ দেওয়ার অভিযোগে মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, ২০১৭ সালের ১৬ মার্চ। হরিশ্চন্দ্রপুরের কুমেদপুরে বেতাহাল প্রাইমারি স্কুলে শিক্ষক পদে যোগ দেন মহম্মদ মহসিন নামে এক যুবক। ৭ মাস স্কুলে শিক্ষকতাও করেন। অভিযোগ, ভেরিফিকেশনের সময় ধরা পড়ে, ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিয়েছেন তিনি !

এরপরই অভিযুক্তের বেতন বন্ধ হয়ে যায়। ২০১৮ সালে হাইকোর্টের দ্বারস্থ হন এই ব্য়ক্তি। সূত্রের খবর, হাইকোর্ট স্থানীয় পুলিশ-প্রশাসনের কাছে বিষয়টি জানতে চায়। সেই রিপোর্ট পাওয়ার পরেই মামলা খারিজ করে দেয় আদালত। আদালতের নির্দেশে ১ মাসের পাওয়া বেতন বাবদ ১৭ হাজার ২৭৬ টাকা সরকারকে ফেরত দিতে হয়। ভুয়ো শিক্ষকের বিরুদ্ধে গ্ৰেফতারি পরোয়ানা জারি করে হাইকোর্ট।

বুধবার রাতে বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষক মহম্মদ মহসিনকে গ্ৰেফতার করে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। প্রশ্নের মুখে অভিযুক্তের দাবি, টাকার বিনিময়ে তাঁকে নিয়োগপত্র দিয়েছিলেন তৃণমূলেরই এক নেতা ! তিনি ৪ লক্ষ টাকা দিয়েছিলেন বলে দাবি।

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের স্কুল ইন্সপেক্টর তারক মণ্ডল বলেন, প্রশাসন খতিয়ে দেখবে। আমরা দেখে নিচ্ছি। আমার জয়েনের আগের কেস। এসডিপিও চাঁচল ডেকেছিল।

আর এই ঘটনা ঘিরেই চড়ছে রাজনীতির পারদ। উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, খুব লজ্জার। সারা রাজ্য় জুড়ে ভুয়ো শিক্ষক দুর্নীতি চলছিলই। নিজেই বলেছেন তৃণমূলকর্মী। ১ মাসের বেতনও পান। রাজ্য় জুড়ে ভুয়ো...নেতা মন্ত্রীদের মেয়ে-জামাইদের চাকরি। প্রশাসন যাচাই করল না কেন ? প্রশাসনও ওতোপ্রতোভাবে জড়িত।

এপ্রসঙ্গে পাল্টা মালদা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন, প্রশাসন তো খুব ভাল কাজ করেছে। কে কার থেকে টাকা নিয়েছ, তৃণমূল কেন বলবে? তৃণমূল তো এসব নিয়ে কিছু বলবে না। আইন আইনের পথে চলবে।

ঘটনায় অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন ; আবাসে দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন গ্রামবাসীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget