এক্সপ্লোর

Malda : "শীতে বাড়ে দুর্ঘটনা", মালদায় রাস্তায় নেমে বাইক ধরপাকড় পুলিশ সুপারের

Safe drive, Save life programme : "সেফ ড্রাইভ সেভ লাইফ"- এই স্লোগানকে সামনে রেখে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। মিছিলে অংশ নেন পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা

করুণাময় সিংহ, ইংরেজবাজার(মালদা) : রাস্তায় নেমে বাইক ধরপাকড় মালদার পুলিশ সুপারের। "সেফ ড্রাইভ, সেভ লাইফ"- এর কর্মসূচি শেষে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকায় রিলমে অভিযান চালায় পুলিশ। নেতৃত্বে ছিলেন স্বয়ং মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। 

সারা রাজ্যের পাশাপাশি মালদা(Malda) জেলাতেও মানুষকে সচেতন করতে "সেফ ড্রাইভ সেভ লাইফ"(Safe Drive, Save Life) অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। বুধবার বেলা ১১টা নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন- রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, বিধায়ক রহিম বক্সী, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি সহ অন্যান্য আধিকারিকরা।

"সেফ ড্রাইভ সেভ লাইফ"- এই স্লোগানকে সামনে রেখে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। মিছিলে অংশ নেন পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এর পাশাপাশি ট্যাবলোর মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। বেলুন উড়িয়ে আগামী দুই মাসের জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ এর অনুষ্ঠানের সূচনা করা হয়।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, শীতের মরসুমে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে যায়। সেই কারণে আগামী দুই মাসের জন্য -"সেফ ড্রাইভ, সেভ লাইফ"- এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। টানা দুই মাস পুলিশ প্রশাসন মানুষকে সচেতন করবে। বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও সচেতন করবে মানুষকে। কেউ যদি ট্র্যাফিক আইন অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই মালদার (Malda) রতুয়ায় মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটেছিল। বাইক-লরির মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু হয়। রাত সোয়া ১০টা নাগাদ মালদার শ্রীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। 

জানা যায়, সামসির দিকে যাওয়ার সময়, বাইকের সঙ্গে উল্টোদিক থেকে আসা লরির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক দীপ সাহার। গুরুতর জখম আরেক আরোহী কিষাণ মণ্ডলকে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। লরিটিকে রতুয়া থানার পুলিশ আটক করলেও, তার চালক পলাতক।

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget