এক্সপ্লোর

Mamata Banerjee: রামকৃষ্ণের ছবির সঙ্গে মমতার ছবি ! কলকাতাজুড়ে এবার নয়া হোর্ডিং, 'আমরা সবাই ভাই ভাই..'

Mamata Ram Krishna Dev In Same Frame:  রামকৃষ্ণের ছবি সামনে রেখে প্রচারে নামল তৃণমূল? 

উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, কলকাতা: কলকাতাজুড়ে এবার নতুন হোর্ডিং, যাতে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে ফের ধর্মের প্রসঙ্গ উঠে এল শুভেন্দু অধিকারীর মুখে। এই হোর্ডিংকে বিজেপির হিন্দুত্ব কার্ডের পাল্টা কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রামকৃষ্ণের ছবির সঙ্গে মমতার ছবি ! 

বঙ্গ রাজনীতিতে এখন যেন রাজনীতি কম,ধর্মের আনাগোনা বেশি। একদিকে বিজেপি নিজেদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরে, তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলছে, তখন তৃণমূলও নিজেদের হিন্দুদরদী প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এই আবহে এবার সামনে এল নতুন হোডিং।যেখানে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও।

' আমরা সবাই ভাই ভাই'

পাশাপাশি কোনওটায় লেখা, 'বাংলার মানুষ এক হও'। আবার কোনওটায় লেখা 'হিন্দু, মুসলিম, শিখ, ঈশাই, আমরা সবাই ভাই ভাই'। কলকাতাজুড়ে এই পোস্টার পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নামে। যে সংগঠনের মেন্টর পদে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মমতাই আসল সনাতনী, কারণ সনাতন ধর্মের মূল হচ্ছে মানব প্রেম।

 রামকৃষ্ণের ছবি সামনে রেখে প্রচারে নামল তৃণমূল? 

মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলা ,রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক, রাজ্যজুড়ে হিন্দুত্বের বার্তা দিয়ে দেওয়াল লিখন । আসন্ন বিধানসভা ভোটের বৈতরণী পেরোতে বিজেপির তুরুপের তাস হিন্দুত্ব কার্ড। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তার পাল্টা কৌশল হিসেবেই কি এবার রামকৃষ্ণের ছবি সামনে রেখে প্রচারে নামল তৃণমূল? বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, রামকৃষ্ণের চটিতে জল দেওয়ার ক্ষমতা নেই। সনাতনীরা চটে যাবে।এর আগে তৃণমূল নেত্রীকে কখনও চৈতন্য দেব, কখনও সারদা দেবী। আবার কখনও ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা।

'সারদা মায়ের মৃত্যুর পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে, সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে..'

শিক্ষামন্ত্রী  ব্রাত্য় বসু বলেন, চৈতন্যর যদি কোনও সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়ক নির্মল মাজি বলেন, পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যাতত্ত্বে যে, সারদা মায়ের মৃত্যুর পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে, সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনিই মা সারদা।

ধর্ম-জাতপাত নিয়ে তেতে আছে বঙ্গ রাজনীতি

কিন্তু প্রশ্ন হল, রামকৃষ্ণ, শ্রী চৈতন্যের মতো মনীষীরা বরাবরই বাংলা ও বাঙালির আবেগ, সংস্কৃতির অঙ্গ হিসেবে থেকেছেন। সেখানে তাঁদেরকেও কেন রাজনীতির ময়দানে নামানো হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষক  শুভময় মৈত্র বলেন, রামকৃষ্ণের ছবি দেওয়ার বিরোধিতা করে বলবেন। সব মিলিয়ে বিধানসভা ভোটের এক বছর আগে থেকেই ধর্ম-জাতপাত নিয়ে তেতে আছে বঙ্গ রাজনীতি। 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget