এক্সপ্লোর

Mamata Banerjee: 'জানতাম না মিঠুন এত বড় গদ্দার', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata to Mithun: মিঠুনের বিরুদ্ধে 'গদ্দার' এর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

কলকাতা: ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই ৩ জেলায়। জলপাইগুড়ি দিয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট-প্রচার শুরু করেছেন মিঠুন চক্রবর্তী। আজ নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে তাঁর জোড়া কর্মসূচি রয়েছে। এদিকে, মিঠুনের বিরুদ্ধে 'গদ্দার' এর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

এদিন, প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জিজ্ঞাসা করুন বিজেপিবাবুদের, ভোটের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম। কিন্তু আমি জানতাম না, ও বাংলার আরেকজন বড় গদ্দার। RSS অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল। শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য।' 

এক সময়ের সহকর্মী, পাঠিয়েছিলেন রাজ্যসভায় এবার নজিরবিহীনভাবে, সেই বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকেই 'গদ্দার' বলে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন মিঠুনও। তিনি বলেন, 'যা ইচ্ছে বলতে বলুন, কিছু ফারাক পড়ে না। এটা জনগণ সিদ্ধান্ত নেবে।' 

অথচ এক দশক আগেও, যখন এই অভিনেতাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন প্রায়শই একে-অন্যের প্রশংসায় ভরিয়ে দিতেন দু-জন। তৃণমূলের প্রতিনিধি হিসেবে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানোর ফলে রাজ্যসভার পদ ছেড়েছিলেন তিনি। তারপর দীর্ঘদিন সেভাবে রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে দেখা যায়নি তারকা অভিনেতাকে।

এরই মধ্যে মিঠুন পুত্র মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। যে মামলায় ২০১৮-র জুলাই মাসে, তাঁর বিয়ের আসরে পৌঁছে গিয়েছিল পুলিশ। এরপর ২০২১-এ যখন বাংলায় তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে, তখন ওই বছর ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে মুম্বইয়ের মাড আইল্যান্ডে, মিঠুন চক্রবর্তীর বাংলোয় গিয়েছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। এর এক মাসের মধ্যেই ব্রিগেডে বিজেপিতে যোগ দেন মিঠুন।

এদিন সেই প্রসঙ্গ টেনেই বিজেপির তারকা নেতাকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। যদিও এসবে গুরুত্ব দিতে চাননি মিঠুন।

কিন্তু, বৃহস্পতিবার মিঠুন যখন শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করছেন, তখন পাশের জেলা উত্তর দিনাজপুরের ইসলামপুরে, তৃণমূল প্রার্থীর সমর্থনে সভামঞ্চ থেকে মিঠুনকে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। 

তখন পাশের জেলা উত্তর দিনাজপুরের ইসলামপুরে, তৃণমূল প্রার্থীর সমর্থনে সভামঞ্চ থেকে মিঠুনকে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। এদিন মমতা বলেন, 'আপনাদের মনে পড়ে, আপনাদের মনে পড়ে ওঁর ছেলেকে ধরেছিল। বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল, মুম্বইতে RSS-এর অফিসে, আর গিয়ে বলছে আমি BJP-র সেবক আছি। যারা দোআঁশলা, যাদের কোনও আদর্শ নেই, জীবনে যারা, জীবন-যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন-যুদ্ধে লড়তে পারে, আমি তাদের মানুষ বলে মনে করি'।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget