এক্সপ্লোর

Mamata Banerjee on Widow Allowance : কন্যাশ্রী চেয়েছিলেন এক বৃদ্ধা ! বদলে কী দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee : রামপুরহাট থেকে স্কুল পোশাকে বিশ্ব বাংলা লোগো ইস্যু, একাধিক বিষয়ে বিরোধীদের কড়া সমোলাচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : একলপ্তে আরও ৮ লক্ষ। এতদিন সংখ্যাটা ছিল ১৫ লক্ষ। আর আগামী এপ্রিল মাস থেকে রাজ্যজুড়ে বিধবা ভাতা পেতে চলেছেন ২৩ লক্ষ জন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবা ভাতা প্রকল্পে আরও ৮ লক্ষ নতুন অন্তর্ভুক্তির ঘোষণা করে যে তথ্য সামনে রাখলেন মুখ্যমন্ত্রী। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে যে ঘোষণার পাশাপাশি কেন রাজ্য সরকারের আরও এতজনকে এই প্রকল্পে অন্তর্ভুক্তি, সেই ঘটনা সম্পর্কেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এক বৃদ্ধার আবেদনের ভিত্তিতেই পুরো ভাবনাটা এগোন বলেই জানান তিনি।

কী সেই ঘটনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখতে গিয়ে জানান, এক বয়স্ক ভদ্রমহিলা তাঁর কাছে এসে বলেন, 'আমাকে একটু দেখো।' যা শুনে আটকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাঁর কাছে জানতে চান রেশনের চাল তিনি পাচ্ছেন কি না। যার উত্তরে সম্মতিসূচক ঘাড় নাড়েন সেই বয়স্ক মহিলা। তারপর মুখ্যমন্ত্রী বলেন, তিনি জানতে চান স্বাস্থ্যসাথী কার্ড তাঁর রয়েছে কি না। যার উত্তরেও সম্মতি জানান তিনি। তাহলে তিনি ঠিক কী চান বলে পাল্টা মুখ্যমন্ত্রী জানতে চাইলে ওই বয়স্ক ভদ্রমহিলা মুখ্যমন্ত্রীকে কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করানোর কথা জানান।

বয়স বেশি হওয়ায় কন্যাশ্রী প্রকল্পের অন্তর্গত না করা গেলেও আর্থিক সাহায্যের প্রসঙ্গটি মাথায় রেখেই বিধবা ভাতা দেওয়ার পরিসর আরও বাড়ানো উচিত বলেই সেই পথে পদক্ষেপ নেন বলেই বক্তব্য রাখার মাঝে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, সবুজ সাথীতে সাইকেল পেয়েছেন ৫৫ লক্ষ কন্যা। স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও আমরা টাকা দিই। স্কুলের ইউনিফর্ম তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠী, তাঁতিরা। পোশাকের অর্ডার পাবেন আপনারাই। সরকার আপনাদের কাপড় কিনে দেবে।

আরও পড়ুন- 'সবেতেই তৃণমূলের দোষ, তৈরি হয়েছে কিছু নন্দ ঘোষ' স্কুল পোশাকে বিশ্ববাংলা লোগো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

রামপুরহাট যাত্রা

পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন  ‘কাল আমি রামপুরহাট যাব’। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সবাইকে সব জায়গায় যেতে দিই। কিন্তু বিরোধীরা এখন হাঁচলে-কাশলেও এখানে দেখছি আদালতে চলে যাচ্ছে’। সেই সঙ্গে তিনি বলেন, ‘বীরভূমের ঘটনার তীব্র নিন্দা করছি। ঘটনা ঘটার পর অ্যাকশন নেওয়া হচ্ছে, না হচ্ছে না?। এর চেয়ে ঢের বেশি ঘটনা উত্তরপ্রদেশে ঘটছে। বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা,  ‘অন্যের ঘরে দেশলাই জ্বালালে, নিজের ঘরেও তা উড়ে এসে পড়তে পারে’

সেরা শিরোনাম

পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget