এক্সপ্লোর

Mamata Banerjee: দরিদ্র-স্বল্পবিত্তদের জন্য বহুতল আবাসন, বাজারের চেয়ে কম দামে, লটারির মাধ্যমে বিলি, প্রকল্পের উদ্বোধন মমতার

Kolkata News: নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পাশে পার্কিং-সহ বহুতল আবাসন প্রকল্পের ছবি এদিন সামনে আনেন মমতা।

কলকাতা: অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য বিশেষ আবাসন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সরকারি জমিতে নিউটাউনে বহুতল আবাসন তৈরি করা হয়েছে। লটারির মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ায় সেখানে ফ্ল্যাট কেনা যাবে বলে জানিয়েছেন। মমতা জানিয়েছেন, আবাসন প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। নিজের টাকাতেই সকলের মাথাগোঁজার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। (Mamata Banerjee)

নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পাশে পার্কিং-সহ বহুতল আবাসন প্রকল্পের ছবি এদিন সামনে আনেন মমতা। অর্থনৈতিক ভাবে দুর্বল ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের জন্য ‘নিজন্ন’ আবাসনের উদ্বোধন করেন মমতা। জানান, ‘নবান্ন’র সঙ্গে মিলিয়েই এই নাম রাখা হয়েছে। বহুতল আবাসনটি ৭ একর জায়গা জুড়ে অবস্থিত। ৩০০ স্কোয়্য়ার ফিটের ৪৯০ট টি 1BHK ফ্ল্যাট রয়েছে সেখানে।  (Kolkata News)

এর পাশাপাশি,স্বল্পবিত্ত, তুলনামূলক কম রোজগার যাঁদের, তাঁদের জন্য ‘সুজন্ন’ আবাসনের উদ্বোধন হয়। ৭ একর জায়গা জুড়ে তৈরি বহুতল ওই আবাসনে ৬২০ স্কোয়্যার ফিটের ৭২০টি 2BHK ফ্ল্যাট রয়েছে। প্রকল্পের উদ্বোধন করে মমতা বলেন, "পাঁচটি প্রকল্পে ৪৫৫ কোটি ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। কাজগুলি সম্পন্ন হয়েছে। নিউটাউনে দরিদ্র মানুষের জন্য, যাঁদের আয় স্বল্প, তাঁদের জন্য দু'টো বড় আবাসন প্রকল্প হয়ে গিয়েছে। EWS ও LIG-র জন্য সাত একর জমিতে ২৯০ কোটি টাকা খরচ করে আবাসন তৈরি করা হয়েছে। অনেক মানুষের মাথাগোঁজার ঠাঁই হবে।"

মমতার কথায়, "অর্থনৈতিক ভাবে দুর্বল EWS শ্রেণির জন্য নিজন্ন তৈরি হয়েছে। ১৫ তলার আবাসন। নবান্নের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে। কারণ সেটা নিজেদের হয়ে যাবে। স্বল্প আয় অর্থাৎ LIG-দের জন্য ১৬ তলার সুজন্ন আবাসন তৈরি হয়েছে। এখানে ৭২০টি ফ্ল্যাট রয়েছে। মোট ১২১০টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে। যাঁরা অর্থনৈতিক ভাবে দুর্বল, স্বল্প আয় যাঁদের, জমি কিন্তু সরকার দিয়েছে। জমির দাম নেওয়া হয়নি। পাশাপাশি, ভর্তুকি দিয়ে বাজারের চেয়ে অনেক কম দামে ফ্ল্যাটগুলি পাবেন। লটারি করে, স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে ফ্ল্যাটগুলি। রাজারহাটে ৭ একর জমির দাম অনেক। বিনামূল্যে ওই জমি দিয়েছে রাজ্য। আমরা চাই প্রত্যেক মানুষের মাথার উপর নিজস্ব ছাদ থাকুক, নিজের আশ্রয় থাকুক। আমরা চেষ্টা করেছি, কয়েক বছরের মধ্যে ৪৫ লক্ষ বাড়ি করেছি গ্রামীণ আবাস যোজনায়। পাঁচ বছর পর পর এক নম্বরে ছিলাম আমরা। গ্রামে রাস্তাতেও তাই ছিলাম। কিন্তু গত চার-পাঁচ বছরে এক পয়সাও দেয়নি কেন্দ্র। এখন সব বন্ধ। পাওনা টাকা পাচ্ছি না। তার পরও ১২ লক্ষ বাংলার বাড়ির টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয়েছে। ১৬ লক্ষ মানুষ আরও যাঁরা তালিকায় আছেন. ডিসেম্বরে এক কিস্তি পেয়ে যাবেন, দ্বিতীয় কিস্তি পাবেন মে মাসে। বাকি যা থাকবে, ধাপে ধাপে করে দেব।"

পাশাপাশি, বহুতল পার্কিং ‘সুসম্পন্ন’র উদ্বোধনও করেন মমতা। ৮০ তলার ওই অত্যাধুনিক বহুতল পার্কিং কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। শিশুদের জন্য বিনোদন পার্ক ‘তরণ্য’রও উদ্বোধন করেন মমতা। দ্বিতল ক্যাফেটেরিয়া, ২০০ আসন বিশিষ্ট মুক্তমঞ্চ, বিনোদন পার্ক রয়েছে সেখানে। জলপাইগুড়িতে জল্পেশ মন্দির যাওয়ার পথে নদীর উপর তৈরি দু'টি নবনির্মিত সেতু ও জল্পেশ মেলাপ্রাঙ্গন থেকে জল্পেশ মন্দিরের শিব চতুর্দশী দ্বার পর্যন্ত নতুন সেতু ও উভয় দিকে রাস্তার উদ্বোধনও করেন এদিন।

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
Weather Updates: শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, কোন দিকে এগোতে পারে? কোন কোন জেলায় বৃষ্টি হবে? বড় আপডেট আবহাওয়ার
শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, কোন দিকে এগোতে পারে? কোন কোন জেলায় বৃষ্টি হবে? বড় আপডেট আবহাওয়ার
Amit Shah :
"দিল্লিতে খেলা চলছে, ভোটচুরির বাহানা, ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না”, রাহুলের নাম তুলে বড় দাবি অমিত শাহের

ভিডিও

Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ
NCPI MPs | ডেডলাইন শেষের পরেও আরও সময় চায় NCPI, কী বললেন স্পিকার?
Duttapukur News | দশমীর রাতে দত্তপুকুরে সন্দেহজনক গাড়ি ঘিরে আতঙ্ক, গ্রেফতার গাড়ির মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget