এক্সপ্লোর

Mamata Banerjee :'দিল্লিতে নন্দলাল সরকার চলছে', দিল্লিতে কুস্তিগিরদের হেনস্থাকাণ্ডে কলকাতায় প্রতিবাদ মমতার

Mamata on Delhi Wrestlers harassment Issue: দিল্লিতে কুস্তিগিরদের হেনস্থা, কলকাতায় প্রতিবাদ তৃণমূলের। কী বললেন মমতা ?

কলকাতা: দিল্লিতে কুস্তিগিরদের পুলিশি হেনস্থার প্রতিবাদে সম্প্রতি এসইউসিআইয়ের রাজভবন অভিযান ঘিরে কলকাতায় ধুন্ধুমার বেধেছিল। ব্যারিকেড ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেধেছিল। আর এবার দিল্লিতে কুস্তিগিরদের হেনস্থা, কলকাতায় প্রতিবাদ তৃণমূলের। রাজপথে নামলেন মমতা (Mamata Banerjee)।

'দিল্লিতে নন্দলাল সরকার চলছে'

ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়ে বলেন,'দিল্লিতে নন্দলাল সরকার চলছে।' রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনে, আন্দোলনকারী কুস্তিগিরদের কর্মসূচি ঘিরে যন্তরমন্তরে তুলকালাম বেধে যায়। ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ বেশ কয়েক জন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগির সহ ১০৯ জনকে টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে ওঠা হেনস্থার অভিযোগ ঘিরে, দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

যন্তর মন্তরের আঁচ কলকাতার রাজপথে

গত সোমবার যন্তর মন্তরের আঁচ এসে পড়েছিল কলকাতার রাজপথে। কুস্তিগিরদের ওপর পুলিশি হেনস্থার প্রতিবাদে রাজভবন অভিযান করেছিল SUCI। ব্যারিকেড ভেঙে রাজভবনে ঢোকার চেষ্টা করে। বাধা দিলে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি বেধে গিয়েছিল। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল।

'কুস্তিগিরদের হেনস্থা'

এসইউসিআইয়ের কলকাতার জেলা সম্পাদক সুব্রত গৌরী জানিয়েছেন, 'যেভাবে দিল্লির পুলিশ কুস্তিগিরদের হেনস্থা করেছে তার প্রতিবাদে এই বিক্ষোভ।' এদিকে, আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগিরদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশকে নিগ্রহ, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। খালি করে দেওয়া হয়েছে যন্তর মন্তর চত্বর।

'আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইছিলাম'

অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক বলেন, 'আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইছিলাম। করতে তো দিলই না, যন্তরমন্তর থেকে ১০ পা দূরেই ব্যারিকেড করা ছিল। আমরা আবেদন করেছিলাম যেতে দিন...আমরা এগোতেই বাধা দেয়, ধাক্কা দেয়, আমাদের আটক করতে শুরু করে...জোর করে আমাদের বাসে তুলে নিয়ে যায়।'

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

দিল্লি পুলিশের দাবি, বারবার আবেদন করা সত্ত্বেও আইন ভেঙেছিলেন আন্দোলনকারীরা। ডিসিপি সুমন নালওয়া জানিয়েছেন, 'আলোচনা সত্ত্বেও ওঁরা কিছু শুনতে চাননি, এরপরেও যখন এসব করার চেষ্টা করছিলেন, তখন আটক করতে হয়। আটকের সময় বাধা দেন। আমাদের মহিলা পুলিশ বাধা সত্ত্বে আটক করে।'  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
Baranagar Woman Death: মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget