এক্সপ্লোর

Mamata Banerjee: নবান্নে লাইভ সম্প্রচার ঘিরে ছিল বিরোধ, স্বাস্থ্যভবনে সর্বসমক্ষে হাজির মমতা, ডাক্তারদের বললেন...

Junior Doctors Protest: সংবাদমাধ্যমকে সাক্ষী রেখে, সর্বসমক্ষে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বললেন তিনি।   

কলকাতা: লাইভ সম্প্রচারের দাবিকে ঘিরে নবান্নে বৈঠক ভেস্তে গিয়েছে বার বার। সেই নিয়ে ক্রমশ কোণঠাসা হওয়ার অবস্থা হয়েছিল। কিন্তু শনিবার সকালে সকলকে চমকে দিয়ে স্বাস্থ্যভবনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সংবাদমাধ্যমকে সাক্ষী রেখে, সর্বসমক্ষে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বললেন তিনি।   (Mamata Banerjee)

শনিবার দুপুর ১টা নাগাদ আচমকা স্বাস্থ্যভবনে পৌঁছে যান মমতা। এভাবে তাঁকে দেখে ব্যস্ত হয়ে পড়েন সকলেই। জুনিয়র ডাক্তারদের একাংশ, "বিচার চাই" স্লোগানও তুলতে শুরু করেন। সেই আবহেই আলোচনার পথে এগোন মমতা। একেবারে ঠান্ডা  স্বরেই কথা বলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। এর পর শোরগোলের মধ্যে হাতে মাইক নিয়ে বলতে শুরু করেন তিনি। (Junior Doctors Protest)

এদিন মমতা বললেন, "আমি যখন এসেছি, আমি কাজ করব। স্লোগান দিন, আমার আপত্তি নেই। কিছু কথা বলব, ধৈর্য ধরে শুনুন। সেফটি, সিকিওরিটি বারণ থাকা সত্ত্বেও আমি ছুটে এসেছি কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টই বড় কথা। কাল সারারাত ঝড়জল হয়েছে। আপনারা কষ্ট পেয়েছেন যেমন, আমিও সারারাত ঘুমাতে পারিনি। আমারও কষ্ট হয়েছে। আপনারা যেভাবে বসে রয়েছেন, আমার কষ্ট হচ্ছে। আজ ৩৩-৩৪ দিন, আমিও রাতের পর রাত ঘুমাইনি। আপনারা রাস্তায় থাকলে, আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। এত ঝড়বৃষ্টি, দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে, আপনারা যদি কাজে ফিরতে চান, আমি কথা দিচ্ছি, আপনাদের দাবিদাওয়া, আমি কথা বলে, সহানুভূতির সঙ্গে দেখব। আমি একা সরকার চালাই না। মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব, ডিজি রয়েছেন। আপনাদের দাবি নিয়ে আমি ভাবব। যদি কেউ দোষী হন, তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আমি চাই তিলোত্তমার বিচার হোক। সিবিআই-কে অনুরোধ করব, তাড়াতাড়ি বিচার হোক। তিন মাসের মধ্যে ফাঁসি হোক, আপনাদের প্ল্যাটফর্ম থেকে অনুরোধ করছি।"

মমতা আরও বলেন, "আপনাদের কাছে আবেদন, আমাকে একটু সময় দিন। আমি ব্যাপারগুলি নিয়ে চিন্তাভাবনা করব। আমার উপর আস্থা থাকলে, আমি কথা বলে সিদ্ধান্ত নেব। যদি কাউকে দোষী পাই, সিদ্ধান্ত নেব। এত কষ্টের মধ্যে ভিজছেন আপনারা। আপনাদের পরিবার-পরিজন রয়েছেন। অনেক রোগীও মারা যাচ্ছেন। আপনারা আমাদেরই ঘরের ভাইবোন। আপনারা কাজে যোগ দিন। আপনাদের প্রতি আমি কোনও অবিচার করব না। হাসপাতালের উন্নতি, পরিকাঠামো, সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, মাল্টি সুপার হাসপাতালে যত রোগী কল্যাণ সমিতি আছে, তাতে অধ্যক্ষদের চেয়ারম্যান করব, জুনিয়র ডাক্তাররাও সদস্য হবেন, সিনিয়র ডাক্তারও থাকবেন, নার্সও থাকবেন, একজন জনপ্রতিনিধি এবং পুলিশ থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছি। আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। বাকি সব মেডিক্যাল কলেজেরও ভেঙে দিলাম। নতুন করে তৈরি করব। আমার উপর ভরসা থাকলে, দোষীরা শাস্তি পাবেন। দোষীরা কেউ আমার শত্রু বা বন্ধু নন। আপনারা যাদের বন্ধু ভাবছেন আমার, আমি তাদের চিনি না। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে আসেন তাঁরা। চূড়ান্ত হয়ে আসে আমার কাছে। মাত্র একমাস যারা এসেছে, তাদের কেউ যদি খুন, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, সাধ্যমতো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।"

জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়ে মমতা বলেন, "বিনীত ভাবে অনুরোধ করছি, নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিন। আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাইবোন। আমি কোনও পদক্ষেপ করব না। আমরা উত্তরপ্রদেশ পুলিশ নই, ওরা এসমা করে। আপনারা নিশ্চিন্ত থাকুন। কোনও ডাক্তার, কারও বিরুদ্ধে পদক্ষেপের বিরুদ্ধে আমরা। আপনারা অনেক কাজ করেন। আপনাদের আমাদের প্রয়োজন। আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আমি যখন সহযোদ্ধা হিসেবে আপনাদের ধর্নামঞ্চে এসেছি, ভরসা রাখলে, আস্তে আস্তে আমি সব করে দেব। একদিনে সব হয় না, আমাকে একটু সময় দিন।  দুর্নীতির কিছু, কোনও টেন্ডার আজ পর্যন্ত আমার কাছে আসেনি। রোগী কল্যাণ সমিতি কী কাজ করে, আমি জানি না। আমার আওতায় পড়ে না। আপনাদের অভিযোগ থাকলে অবশ্যই পদক্ষেপ করব। বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে প্রমাণিত হলে অবশ্যই সাজা দেব। মনে রাখবেন সুপ্রিম কোর্টে মামলা চলছে। ১৭ তারিখেও শুনানি আছে। আমি চাই না, কোনও ক্ষতি হোক আপনাদের। আমি মুখ্যমন্ত্রী নই, আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি।"

মমতা আজ বলেন, "আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। আগেও সমস্যার সমাধান করেছি। আবারও চেষ্টা করব। আমাকে সময় দিন একটু।" ভিড় থেকে 'বিচার চাই' স্লোগান উঠলে মমতা বলেন, "নিশ্চয়ই বিচার হবে। সিবিআই-কে বলুন। আমি জোর করতে পারি না। আমি আবেদন করে গেলাম। আপনাদের ধর্নামঞ্চে আসার পর যদি মনে করেন, আলোচনা করে সিদ্ধান্ত নিন। আমার এটা শেষ চেষ্টা। করে গেলাম আপনাদের জন্য বাকিটা আমার উপর ছেড়ে দিলে বিচার পাবেন। অবিচার হবে না।"

সেরা শিরোনাম

News Live Updates: অসমের পরে উত্তরপ্রদেশ, ফের ট্রেন বেলাইন, লাইনচ্যুত গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেস
অসমের পরে উত্তরপ্রদেশ, ফের ট্রেন বেলাইন, লাইনচ্যুত গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেস
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget