এক্সপ্লোর

Manipur Violence: মণিপুরে শান্তির ডাকে কলকাতায় সভা, রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার ভাবনা

Kolkata News: কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে শান্তি সম্মেলনের আয়োজন করে ৫টি গণসংগঠন।

রুমা পাল, কলকাতা: অশান্ত মণিপুরে শান্তি (Manipur Violence) ফেরাতে এবার তৎপর গণসংগঠনগুলি। বুধবার কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে শান্তি সম্মেলনের আয়োজন করে ৫টি গণসংগঠন। রাষ্ট্রপতির হস্তক্ষেপের আবেদন জানিয়ে, আগামী সপ্তাহে তাঁকে চিঠি দিচ্ছেন এই গণসংগঠনগুলির সদস্য়রা। 

প্রায় সাড়ে তিন মাস হতে চলল মণিপুর জ্বলছে!যে আঁচ পৌঁছেছে সংসদ অবধি! মণিপুর ইস্য়ুতে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। বুধবার সেই সংক্রান্ত আলোচনায় লোকসভা ঘিরে সরগরম ছিল লোকসভা। আর সেদিনই মণিপুরে (Manipur) শান্তি ফেরানোর ডাক দিল ৫টি গণসংগঠন। এদিন কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে শান্তি সম্মেলনের আয়োজন করেছিল এই সংগঠনগুলি। 

জন আন্দোলনের সদস্য বিপ্লব ভট্টাচার্য বলেন, 'প্রধানমন্ত্রী বিবৃতি দিচ্ছে না। পিস কমিটির ভাবনা রয়েছে কুকি, মেইতেইদের নিয়ে। ভরসা জাগানোর জন্য়। আগামী সপ্তাহে রাষ্ট্রপতিকে চিঠি দেব হস্তক্ষেপের জন্য়।'

কলকাতায় বসবাসকারী মণিপুরের বাসিন্দা রোশন খুমুকচাম বলেন, 'শান্তি আনতে পারছে না। পলিটিক্য়াল বিষয় হয়ে যাচ্ছে। সাইলেন্ট থাকলে চলবে না। সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।'

এদিনের শান্তি সম্মেলনে উপস্থিত ছিলেন মণিপুরের বহু বাসিন্দা। যাঁরা এখন কলকাতায় থাকেন। মণিপুরে শান্তি ফেরাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন বলেও জানিয়েছেন তাঁরা। কলকাতায় বসবাসকারী মণিপুরের বাসিন্দা গোপেশ্বর লাইসরাম বলেন, 'প্রধানমন্ত্রী একটু বললেন। আরও বলার দরকার ছিল। মোদি এক সপ্তাহে সমাধান করতে পারতেন, করেননি। রাষ্ট্রপতিকে বলব।' কলকাতায় বসবাসকারী আরও এক মণিপুরের বাসিন্দা রোজিত সিং বলেন, '১৩ তারিখ মণিপুরে প্য়াট্রিয়টিক ডে। প্রত্য়েককে নিয়ে অনুষ্ঠান করব। শান্তি চাই।' অনুষ্ঠানে হাজির আরও একজন সৌম্য়া কিরুওয়াল্থ বলেন, 'শান্তি ছাড়া কিছু চাই না। প্রধানমন্ত্রী একটু দেখুন।'

মণিপুর নিয়ে রাজনীতির পারদ চড়ছে। কিন্তু, মণিপুরের বাসিন্দারা শুধু চাইছেন, অশান্তির আগুন নিভে, দ্রুত শান্তি ফিরুক এই রাজ্য়ে। 

বুধবারই মণিপুর হিংসার ঘটনায় নিয়ে নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন রাহুল গাঁধী। হুলের মতে, রামায়ণে রাবণের হত্যা আসলে রামের হাতে হয়নি, অহঙ্কারই শেষ করে দেয় রাবণকে। রাবণও দু'জনের কথা শুনতেন, মোদিও দু'জনের কথা শোনেন বলেও দাবি করেন রাহুল। সংসদে রাহুল বলেছিলেন, 'কিছুদিন আগে মণিপুর গিয়েছিলাম। আসল সত্য হল, মণিপুর বেঁচে নেই আজ। মণিপুরকে আপনারা দ্বিভক্ত করে দিয়েছেন, ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। মণিপুরে এঁরা ভারতকে খুন করেছেন।মণিপুর নয়, ভারতকে খুন করা হয়েছে। এঁদের রাজনীতি মণিপুরকে নয়, ভারতকে হত্যা করেছে।' 

এর আগে বাদল অধিবেশনের শুরুতে সংসদের বাইরে মণিপুরের ঘটনায় মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। এই ঘটনায় তিনি দুঃখিত বলে জানিয়েছিলেন, দোষীদের ছাড়া হবে না বলেও দাবি করেছিলেন। সেই সময়েই মণিপুরে দুই মহিলার উপর পাশবিক অত্যাচারের ভিডিও প্রকাশ্যে এসেছিল। তা নিয়ে উত্তাল হয়েছিল দেশ।

আরও পড়ুন:  হাতে এক কোটি টাকারও বেশি 'পে প্যাকেজ', প্রযুক্তির নাড়িনক্ষত্র জানেন আইআইআইটি-র পড়ুয়া পলক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget