এক্সপ্লোর

Hookah Bar: হুক্কাবার বন্ধের নির্দেশ মেয়রের, ঘুরপথে ছাড়পত্র দিচ্ছে পুলিশ, বিস্ফোরক অভিযোগ!

Kolkata Hookah Bar: খারাপ রাসায়নিক ব্যবহার ও হুক্কার সঙ্গে নেশার সামগ্রী মেশানোর অভিযোগ উঠছে, এই কারণে চলতি মাসের শুরুতেই শহরের সব হুক্কাবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: মেয়র (Mayor) ফিরহাদ হাকিম (Firhad Hakim) হুক্কাবার (Hookah Bar) বন্ধের নির্দেশ দিলেও ঘুরপথে তা চালানোর ছাড়পত্র দিচ্ছে পুলিশ (Police)। বিস্ফোরক অভিযোগ তুললেন কাউন্সিলর বিশ্বরূপ দে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে নিজেই অ্যাটেস্টেড করে দেওয়া যাবে আয়ের শংসাপত্র। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। জানান ফিরহাদ হাকিম।                                                                                  

শহরজুড়ে হুক্কা বার নিষিদ্ধ করেছে কলকাতা পুরসভা। অথচ খোদ তৃণমূলেরই কাউন্সলিরের দাবি, ঘুরপথে হুক্কা বার চালানোর ছাড়পত্র দিচ্ছে পুলিশ। বুধবার পুরসভার অধিবেশনে এমনই বিস্ফোরক দাবি করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।                                                                                                      

খারাপ রাসায়নিক ব্যবহার ও হুক্কার সঙ্গে নেশার সামগ্রী মেশানোর অভিযোগ উঠছে, এই কারণে চলতি মাসের শুরুতেই শহরের সব হুক্কাবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। তারপর, হুক্কাবার চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর। যার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র।                                                                          

আরও পড়ুন, শুভেন্দুর সভায় মৃত্যু নিয়ে খোঁচা অভিষেকের, 'বাবুসোনা'কে পাল্টা আক্রমণ শিশির-পুত্রের


এদিকে আয়ের শংসাপত্র নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। এতদিন শংসাপত্রে কাউন্সিলরের সই লাগত। কিন্তু, এবার থেকে আর তার প্রয়োজন নাও পড়তে পারে। সেল্ফ অ্যাটেস্টেড সংশাপত্র চালু করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে পুরসভা।                                                              

পুরসভার অধিবেশনে এদিন কাউন্সিলর বিশ্বরূপ দে বলেন, শহরের বেশ কিছু জায়গায় ট্রাম লাইনের ওপর রাস্তা বেহাল। ট্রাম কর্তৃপক্ষ তা না সারানোয় দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget