এক্সপ্লোর

Metro Service : শিয়ালদা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে কি আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে ?

Sealdah Metro Inauguration : অবশেষে চালু হচ্ছে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা

কলকাতা : কাল, সোমবার চালু হচ্ছে শিয়ালদা (Sealdah) পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা (East West Metro Rail Service)। উদ্বোধন করবেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। এদিকে রাজনৈতিক তরজার আবহেই এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে। এমনই খবর সূত্রের। রেল সূত্রের খবর, "আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়কে।" মূল অনুষ্ঠান হবে হাওড়ায়।

দীর্ঘ টালবাহানা ও জল্পনার পর মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা CRS’র ছাড়পত্র। অবশেষে চালু হচ্ছে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা। সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। প্রাথমিকভাবে জানা যায়, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু, আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন ; চালু হবে মেট্রোর নয়া রুট, চাই প্রচুর রেক ! তাই এবার এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, একজন কেন্দ্রীয়মন্ত্রী আসছেন। তার সঙ্গে স্থানীয় সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ করা হবে।

শিয়ালদা মেট্রোর উদ্বোধন ঘিরে বিতর্ক-

আর শিয়ালদা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় তৈরি হয় বিতর্ক। সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধনের দিন দুপুরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার GTA’র শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা। এদিকে প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর খবরে রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, বাংলার মানুষকে এইভাবে বোকা বানানো যায় না। বাংলার মানুষ জানে এই মেট্রো সম্প্রসারণ থেকে পরিকল্পনা টোটালটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। এরা মানুষের কাজ করবে কী করে। শুধু হিংসা । রাজ্যের জন্য নয় মানুষের জন্য নয়, শুধু পার্টির জন্য বিজেপির জন্য।

এই ইস্যুতে পাল্টা সুর চড়ান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। তাঁর বক্তব্য, "ঠিক করেছে কেন্দ্রীয় সরকার, কোনওদিন যেন না ডাকে। কেন্দ্রের টাকা নিয়ে সৌজন্য দেখানো হয় না। বিরোধী নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূল কোনও অনুষ্ঠানে ডাকে না।"

যদিও সর্বশেষ খবর অনুযায়ী রেলের তরফে জানানো হচ্ছে, ফর্ম্যাল আমন্ত্রণপত্র শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, রাজ্যপাল, কলকাতার মেয়র, স্থানীয় বিধায়ক-সাংসদ এবং যেহেতু মূল অনুষ্ঠানটি হাওড়ায় হবে তাই সেখানকার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হচ্ছে। 

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের, প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সম্প্রতি, কামারকুণ্ডুর রেল ওভার ব্রিজের উদ্বোধন নিয়ে কেন্দ্র-রাজ্যের দড়ি টানাটানি চরমে ওঠে। প্রথমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যাতে রেলের তরফে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। এর পর, ৭ দিনের মধ্যে ফের ওই রেল ওভারব্রিজের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী। তাতে অবশ্য হুগলির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget