এক্সপ্লোর

Gangasagar 2023: মনোস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী!

Gangasagar Mela: এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তি। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, এবার দু'দিনই সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ।

হিন্দোল দে, সঞ্চয়ন মিত্র এবং আবির দত্ত, কলকাতা: মনোস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী৷ সাগরের জল স্পর্শ করে, কপিল মুনির আশীর্বাদ নিয়ে বুক বাঁধলেন মোক্ষলাভের আশায়৷ পুণ্যস্নান নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। প্রশাসনের হিসেব অনুযায়ী, আজ দুপুর ৩ টে পর্যন্ত ৩৯ লক্ষ পুণ্যার্থী এসেছেন সাগবে।                                                 

স্নান শুরু গঙ্গাসাগরে। নানা বয়সের নানা মুখ, নানা ভাষা। পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার হয়ে গেছে এই ভারতের মহামানবের সাগরতীরে। যেন এক টুকরো ভারত। 

এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তি। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, এবার দু'দিনই সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ। কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি, এদিন ভোর থেকে সাগরে স্নান করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী।                                                

স্নান করার জন্যে সাগরের পাঁচটি ঘাটের মধ্য অন্যতম গুরুত্বপূর্ণ ২নম্বর ঘাট। কিন্তু সেই ঘাটটি বন্ধ থাকায় সমস্যায় পড়েন পুণ্যার্থীরা। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, রবিবার সূর্যোদয় থেকে সকাল ১১.৪৫ পর্যন্ত স্নানের জন্য শুভক্ষণ।

আরও পড়ুন, 'দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতার', সাক্ষাৎকারে মন্তব্য অমর্ত্য সেনের

ঘন কুয়াশার জেরে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কাকদ্বীপের লট এইট থেকে কচুবেড়িয়া ভেসেল পরিষেবা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। বন্ধ হয়ে যায় কচুবেড়িয়া-গঙ্গাসাগর বাস পরিষেবাও। কুয়াশার কারণে এদিন সকালে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ না ছাড়ায় বিপাকে পড়েন গঙ্গাসাগরগামী যাত্রীরা।                                                                              

বাবুঘাট থেকেও বেশ কিছুক্ষণ বন্ধ ছিল গঙ্গাসাগরগামী বাস পরিষেবা। বিপাকে পড়েন গঙ্গাসাগর যাত্রীরা। একই কারণে, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ রাখা হয়। কুয়াশা কাটলে ফের শুরু হয় বাস চলাচল। 

ঘন কুয়াশার কারণে ঘটেছে দুর্ঘটনাও। জখম হন হয়েছেন ৫ সাগরযাত্রী। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে সাগরের জোড়ামন্দির এলাকায়। পুণ্যস্নান সেরে কলকাতার একদল পর্যটক গাড়িতে করে কচুবেড়িয়ায় ফিরছিলেন। সেইসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget