এক্সপ্লোর

Republic Day 2024:প্রজাতন্ত্র দিবসের 'উপহার', হাওড়া স্টেশনে অত্যাধুনিক লোকাল ট্রেনের উদ্বোধন পূর্ব রেলের

Local Train Train Inaugurated:আজ, শুক্রবার, হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে অত্যাধুনিক এক লোকাল ট্রেনের উদ্বোধন করেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার।

সুনীত হালদার, হাওড়া: ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেলের নিত্য যাত্রীদের জন্য 'উপহার' পূর্ব রেলের (Eastern Railways Inaugurates New Local Train)। আজ, শুক্রবার, হাওড়া (Howrah station) স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে অত্যাধুনিক এক লোকাল ট্রেনের উদ্বোধন করেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। ১২ কোচের এই লোকাল ট্রেনে যাত্রী সুবিধা বাড়ানো হয়েছে বলে খবর।

কী ব্যবস্থা থাকছে?
ইস্পাতের তৈরি এই ট্রেনের প্রত্যেকটি কামরায় সিসিটিভি ও প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম লাগানো হয়েছে। মহিলাদের কামরায় থাকবে প্যানিক বাটন। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে মহিলারা সরাসরি ট্রেনের চালককে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া বেশ কয়েকটি কামরায দেশনায়ক এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে সাজানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, যাত্রী স্বাচ্ছন্দ বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে যাত্রীদেরও অনুরোধ জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। আর্জি, তাঁরা যেন ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। কারণ এটা জাতীয় সম্পদ। ডিআরএম আরও জানান, ধীরে ধীরে অন্যান্য লোকাল ট্রেনের কামরাগুলিরও পরিবর্তন করা হবে।

উপহার নতুন বছরের প্রথম দিনে...
সাল শুরুর প্রথম দিনেও রেলের তরফে উপহার পেয়েছিলেন এ রাজ্যের মানুষ। ওই দিন ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে বালুরঘাট-শিয়ালদা নতুন ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী তাঁর বক্তব্যে জানান যে, উত্তরবঙ্গজুড়ে ২৬টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করবে রেল মন্ত্রক। পাশাপাশি পশ্চিমবঙ্গজুড়ে ৯৮টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে। বেলা বারোটা নাগাদ ট্রেনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর-পূর্ব রেলের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্যরা। 
গত ৩০ ডিসেম্বর মালদা স্টেশন থেকে চালু হয় অমৃত ভারত এক্সপ্রেস। ৪২ ঘণ্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ২২ কামরার এই ট্রেনে সাধারণ কামরা রয়েছে ৮টি। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা সুবিধা থাকছে অমৃত ভারত এক্সপ্রেসে। যেদিন সকালে যাত্রা শুরু করবে তার পরের রাতে এই ট্রেন পৌঁছবে বেঙ্গালুরু। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনে। এতে রয়েছে পুশ-পুল প্রযুক্তি। যাত্রীদের সুবিধা অনুযায়ী রয়েছে ট্রেনের স্পিড বাড়ানো কমানোর ব্যবস্থা।

আরও পড়ুন:অন্য রকম আওয়াজের জন্য স্কুলে গানের ক্লাস থেকে বের হতে হয়েছিল, সেই উষা উত্থুুপই পদ্মভূষণ আজ

 

সেরা শিরোনাম

Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget