এক্সপ্লোর

Jhargram: পাকা ধানখেতের মধ্যে সন্তানপ্রসব হস্তিনীর, পাহারায় দাঁতাল! দেখতে ভিড় গ্রামবাসীদের

Mother Elephant Gives Birth:চারপাশে পাকা ধানের খেত। মাঝে সন্তান প্রসব করেছে হস্তিনী। সকালে উঠেই এই ছবি দেখলেন গ্রামবাসীরা। দৃশ্য় দেখতে ভিড় জমল এলাকায়।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: চারপাশে পাকা ধানের (paddy field) খেত। মাঝে সন্তান প্রসব (birth) করেছে হস্তিনী (mother elephant)। সকালে উঠেই এই ছবি দেখলেন গ্রামবাসীরা (villagers)। দৃশ্য় দেখতে ভিড় জমল এলাকায়। যদিও প্রমাদ গুনল বন দফতর। ঝাড়গ্রামের (jhargram) ঘটনা।

কী ঘটল?
ধানখেতের মধ্যে সন্তান প্রসব করেছে হস্তিনী। তাকে পাহারা দিচ্ছে দাঁতাল। আশপাশ ঘিরে রেখেছে হাতির দল। এই ছবি দেখতেই ভিড় বাড়ছিল এলাকায়। কিন্তু যত জন সমাগম বাড়ে, ততই বেশি দুর্ঘটনার আশঙ্কা করছিলেন বন দফতরের কর্মীরা। শেষমেশ অত্য়ুৎসাহী গ্রামবাসীদের উপর আস্থা না রেখে সদ্যোজাতকে সরানোয় ব্যস্ত হয়ে ওঠে দাঁতাল ও হস্তিনী নিজেই। শাবকটিকে শুঁড়ে করে জঙ্গলে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে তারা। তাতে অবশ্য উৎসাহে ভাটা পড়েনি গ্রামবাসীদের। স্বচক্ষে এমন দৃশ্য দেখে কৌতূহল ধরে রাখতে পারেননি তাঁরা। প্রসঙ্গত, হাতির আতঙ্কে রীতিমতো উদ্বেগে দিন কাটান ঝাড়গ্রামের মানুষ।

তছনছ গ্রাম...
গত জুলাই মাসে ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের বড় পিপড়ি এলাকায় তাণ্ডব চালায় হাতির দল। খাবারের সন্ধানে ঢুকে ১৩টি হাতির দল বড়পিপড়ি গ্রামের বাসিন্দা গুনা মাহাতোর বাড়ি ভেঙে দিয়েছিল। স্থানীয়রা হাতিগুলিকে তাড়া করলে সেগুলি পুকুরিয়া বিটের পাঁচামি গ্রামের দিকে চলে যায়। কিন্তু সেখানেও তাণ্ডব। অভিযোগ, পাঁচামি গ্রামের রাজু মুর্মুর বাড়ি ভেঙে  দেয় তারা। সেখান থেকে স্থানীয়দের তাড়া খেয়ে পুকুরিয়া বিটের মাসাংডিহির জঙ্গলের দিকে চলে যায় হাতির দল। কিন্তু আতঙ্ক কমেনি। ওই এলাকার বাসিন্দাদের কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে হয়। এতেই শেষ নয়। ঝাড়গ্রাম ব্লকের বাঁদরভোলা এলাকাতেও চল্লিশটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে বলে একই সময়ে খবর মিলেছিল। যে কোনও সময়ে খাবারের সন্ধানে তারা জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কায় সিঁটিয়ে ছিলেন এলাকার বাসিন্দারা। নয়াগ্রাম, বিনপুর, জামবনি, লালগড় থানা এলাকাতেও হাতির দল  বেপরোয়া ভাবে তাণ্ডব শুরু করে বলে খবর। সব মিলিয়ে আতঙ্কের ছবি। সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয় বন দফতর। জুন মাসেও হাতির হামলায় বেঘোরে প্রাণ হারান এক মহিলা। হাতিটি তাঁকে শুঁড়ে পাকিয়ে তুলে ধরে আছাড় মারে বলে জানা যায়। এটিও পুকুরিয়া বিটেরি অন্তর্গত সাপধরা গ্রামের ঘটনা।  গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যায় বন দফতরের ভূমিকা। 

আরও পড়ুন:'অস্ত্র-প্রশিক্ষণ' বিতর্কের পর এবার 'কোদাল-কাস্তে', খেলার ডাকে ফের বিতর্কে মদন মিত্র

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget