এক্সপ্লোর

Mukul Roy : মস্তিস্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়? জমাট রক্ত বের করা গেল?

Mukul Roy Health Update : চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায়, মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে। বৃহস্পতিবার দুপুরে মস্তিস্কে অস্ত্রোপচার হয় তাঁর। 

ঝিলম করঞ্জাই, কলকাতা : মুকুল রায়ের ( Mukul Roy )  অবস্থা এখনও সঙ্কটজনক থাকলেও স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন রেলমন্ত্রীকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বর্তমানে নিউরো ICU-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। মুকুল রায় তন্দ্রাচ্ছন্ন রয়েছেন।

বুধবার পড়ে গিয়ে চোট পান মুকুল রায়। ওই দিনই রাত সাড়ে এগারোটা নাগাদ  অ্য়াপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায়, মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে। বৃহস্পতিবার দুপুরে মস্তিস্কে অস্ত্রোপচার হয় তাঁর। 

বুধবার পড়ে গিয়ে চোট পান মুকুল রায়। রাত ১১.৩০ নাগাদ অ্য়াপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায়, মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয়, সাব ডিউরল হেমাটোমা। এই পরিস্থিতি তখনই তৈরি হয় যখন করোটির নীচে থাকা আস্তরণের তলায় রক্ত জমাট বাঁধে এবং মস্তিস্কের রক্তবাহী নালি ফেটে যায়।

অ্য়াপোলো হাসপাতালের, নিউরো সার্জারি বিভাগের প্রধান, এস এন সিং এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার এই অস্ত্রোপচার হয়। তারপর চিকিৎসক জানান, তাঁরা আশাবাদী, অস্ত্রোপচারের ৪৮ ঘণ্টার মধ্য়ে তাঁকে ভেন্টিলেশন থেকে বার করা সম্ভব হতে পারে । এরপর নিউরোর ICU-তে রাখা হয় তাঁকে। রাখা হয় ভেন্টিলেশনে। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদ জানান,  'মুকুল রায়ের হাত ধরেই রাজনীতিতে আসা। তাকে দেখতে এসেছি। আমি বিজেপিতে আছি। তিনিও এখনও বিজেপির বিধায়ক। তবে যে দলেরই হোক যাদের দ্বারা আমি উপকৃত আমি তাদের পাশে দাঁড়াই।'

একদা বঙ্গ রাজনীতির অন্য়তম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন মুকুল রায়।  একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন। তারপর আবার তিনি তৃণমূলের পতাকা ধরেন। এরপর নানা সময়ই তাঁকে পরস্পরবিরোধী মন্তব্য করতে শোনা যায়। এখন অবশ্য় রাজনীতি থেকে বহু দূরে তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে          

আরও পড়ুন, 'বড় প্রগতিশীল নেত্রী মনে করেন', চোপড়ার ঘটনায় মমতার সমালোচনা মোদির?

                                             

সেরা শিরোনাম

Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget