এক্সপ্লোর

Berhampore News: রান্নার গ্যাস লিক করে বিপত্তি, বহরমপুরে বেসরকরি নার্সিংহোমের ক্যান্টিনে আগুন, আধ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Murshidabad News: মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ঘটনা। বহরমপুর শিল্পতালুক লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে।

রাজীব চৌধুরী, বহরমপুর: বেসরকারি নার্সিংহোমের ক্যান্টিনে আগুন। তাকে গিরে আতঙ্ক ছড়াল বহরমপুরে (Berhampore News)। অগ্নিকাণ্ডে হতাহেতর কোনও খবর মেলেনি। তবে ঘটনার সময় হাসপাতালে যথেষ্ট সংখ্য়ক রোগী ছিলেন। তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিবার-পরিজনরা। তবে নার্সিংহোমের কর্মী এবং দমকলের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্তরণে আনা সম্ভব হয় (Fire in Nursing Home)। 

বহরমপুরে বেসরকারি নার্সিংহোমে অগ্নিকাণ্ড

মুর্শিদাবাদ (Murshidabad News) জেলার বহরমপুরের ঘটনা। বহরমপুর শিল্পতালুক লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ১৫ মিনিট ধরে জ্বলতে তাকে আগুন। তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতেও। আগুন নেভাতে ছুটে যান  হাসপাতালের ক্রমীরা। খবর দেওয়া হয় দমকলেও। তবে কোনও বড় ধরনের কোনও অঘটন ঘটেনি। 

ওই নার্সিংহোমের একটি সূত্র মারফত জানা গিয়েছে, নার্সিংহোমের ছ’তলায় ক্যান্টিন রয়েছে। সেখানকার রান্নাঘরেই আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা বড় আকার ধারণ করে। হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভাতে ছুটে যান। পরে এসে উপস্থিত হয় দমকল। প্রায় ১৫ মিনিট ধরে জ্বলতে থাকে আগুন। তার পর প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

আরও পড়ুন: Bankura : আসানসোলের ব্যবসায়ীর কার্টনবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২, আর্থিক লেনদেনের জের ?

অগ্নিকাণ্ডের খবর ছডি়য়ে পড়তে এ দিন শোরগোল পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন নার্সিংহোমে ভর্তি রোগীদের পরিবার-পরিজনরা। তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেননার্সিংহোম কর্তৃপক্ষ। বোঝানো হয়, ভয়ের কোনও কারণ নেই। আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন নিভলে তবেই স্বস্তি পান সকলে। 

এ দিন আগুন নিয়ন্ত্রণে আসার পরও দীর্ঘ ক্ষণ নার্সিংহোমে ছিলেন দমকল কর্মীরা। কোথাও থেকে ফের আগুন ছড়ানোর কোনও সম্ভাবনা রয়েছে কি না খতিয়ে দেখেন তাঁরা। সবকিছু পরীক্ষা করে দেখেই নামেন তাঁরা। 

ওই নার্সিংহোমের তরফে জানানো হয়েছে, হাসপাতালের ছ’তলায় ক্যান্টিনেই রয়েছে রান্নাঘর। সেখানেই রোগী, কর্মী এবং সকলের খাবার তৈরি হয়। ওয়ার্ডে ওয়ার্ডে সেখান থেকেই পৌঁছে যায় খাবার। কোনও রকমে ওই রান্নাঘরেই আগুন লাগে। 

রান্নার গ্যাস লিক করেই বিপত্তি বলে অনুমান

ঠিক কোথা থেকে আগুন লাগল, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি যদিও। তবে প্রাথমিক তদন্তের পর দমকলের কর্মীদের অনুমান রান্নার গ্যাসের সিলিন্ডার লিক কারতেই বিপত্তি বাধে। তা থেকেই ছডি়য়ে পড়ে আগুন। নার্সিংহোম কর্তৃপক্ষে জানিয়েছেন, প্রায়শই মক ড্রিল করেন তাঁরা। তাতেই আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা গিয়েছে। নইলে ভয়াঙ্কর কিছু ঘটে যেতে পারত বলে অনুমান স্থানীয়দের। 

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget