এক্সপ্লোর

Humayun Kabir: 'বারুইপুরে তৃণমূল ট্রেলার দেখিয়েছে, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে', ফের শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের

TMC News: সম্প্রতি, তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা, হুমকি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

উজ্জ্বল মুখোপাধ্যায়, ভরতপুর : বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরকে উদ্দেশ্য করে চলছে হুমকি-পাল্টা হুমকি, চমকি-ধমকি সবই। এই আবহেই সম্প্রতি হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারিতে জড়ান শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর। ফের শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'বারুইপুরে ট্রেলার দেখিয়েছিলাম, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে', বলে হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু তা-ই নয়, 'শুভেন্দুর বারুইপুর অভিযান সুপার ফ্লপ' বলেও কটাক্ষ করেন তিনি।

হুমায়ুনের কথায়, "বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বা তাঁর বিধানসভায় গিয়ে তাঁর বিরুদ্ধে জনমত তৈরি করার উদ্দেশ্য নিয়ে যেটা গিয়েছিল...সেটা সম্পূর্ণ সুপার ফ্লপ হয়েছে। বারুইপুরে যাঁরা তৃণমূল কংগ্রেসের সদস্য তাঁরা তাঁকে ওইদিন ট্রেলার দেখিয়েছে। আমি মনে করি, বারুইপুরে তৃণমূল কংগ্রেসে নেতৃবর্গকে আমার অত্যন্ত ধন্যবাদ জানাই। অভিনন্দন জানাই। শুভেন্দুর মতো এধরনের একটা আস্ফালন করা ব্যক্তি যিনি ৩৫টি গাড়ির কনভয় নিয়ে , প্রায় ৪০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি বারুইপুরে ঢুকেছিলেন। তাঁকে যে ট্রেলার দেখিয়েছে, আগামী মুর্শিদাবাদে যেদিন ঢুকবে সেদিন মূল যে নাটক মঞ্চস্থ হওয়ার ...সেটা সেদিন উনি জবাব পাবেন। শুভেন্দু অধিকারীকে আসল পিকচার দেখানো হবে। উনি ১৩ এপ্রিল যাবেন বলেছেন। তারিখ যেন উনি নির্ধারণ করেন। তিনি যেন যান। যেন ভয়ে প্রোগ্রাম বাতিল না করেন।  সেটাই বলব। তারপর গেলে উনি মুর্শিদাবাদ থেকে আসল নাটক ওঁর বিরুদ্ধে মঞ্চস্থ করা হবে।" 

সম্প্রতি, তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যার পাল্টা, হুমকি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, '৭২ ঘণ্টার মধ্যে উনি যদি ক্ষমা না চান তাহলে আমি ঠুসে দেব।' দল শোকজ করার পরও হুমায়ুন বারবার বলেন, আগে জাতিসত্ত্বাও, তারপর তৃণমূল! শেষপর্যন্ত গত মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় শোভনদেব চট্টোপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ করেন হুমায়ুন কবীর। তৃণমূল বিধায়ক ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় বলেন, "নেত্রী কতগুলো নির্দেশ দিয়েছেন, আমরা সেগুলো মেনে চলছি এখনও। এটা ওঁকে বুঝিয়ে বলা হল যে, তুমি এর বাইরে নও, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে তার অভিব্যক্তির জায়গা অন্য, প্রকাশ্যে তুমি এই ধরনের কথা বলতে পারো না।" হুমায়ুনও বলেন, "ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে ডেকেছিলেন সেখানে আমাকে মৌখিকভাবে যেটুকু কথা বলেছেন, আমার খুব ভাল লেগেছে ওঁদের কথা। সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে চলব।"

শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গেলে তাঁর বিক্ষোভের মুখেও পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন হুমায়ুন কবীর। ১৩ এপ্রিল, মুর্শিদাবাদ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেদিন কী হয়, সেদিকেই সবার নজর।

সেরা শিরোনাম

West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget