এক্সপ্লোর

Murshidabad Accident: মর্মান্তিক দুর্ঘটনা, রোগী নিয়ে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি

Mushidabad Car fall in Ganga: নৌকায় ওঠার সময় গাড়ির চালক ব্রেক কষলেও ব্যর্থ হয়ে সরাসরি ভাগীরথী নদীতে ডুবে যায়।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রোগী নিয়ে ছুটছিল গাড়ি। নদী পাড়াপাড়ের জন্য ঘাটের দিকে যেতে আচমকাই ব্রেক ফেল। শত চেষ্টা করেও রোখা গেল না গাড়ি। নৌকায় ওঠার সময় রোগী নিয়েই গঙ্গায় তলিয়ে গেল গাড়ি।                

ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের শক্তিপুর ঘাটে। স্থানীয় সুত্রে জানা যায়, শক্তিপুর ঘাট পার হয়ে রামপাড়া ঘাটের দিকে যাচ্ছিল যাত্রীবাহি গাড়িটি। নৌকায় ওঠার সময় গাড়ির চালক ব্রেক কষলেও ব্যর্থ হয়ে সরাসরি ভাগীরথী নদীতে ডুবে যায়। জানা যায়, রোগীর নাম সারথি মন্ডল। বয়স ৬০ বছর।                 

দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে আসে ব্লক প্রশাসনের দল, শক্তিপুর থানার পুলিশ। ঘাটে আসেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। উদ্ধার কাজের জন্য দুটি নৌকাও নামানো হয়। নদী থেকে গাড়িটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে জোরকদমে। জেলা বিপর্যয় ব্যবস্থাপনা দলকেও খবর দেওয়া হয়েছে বলে জানান হয়েছে। এই ঘটনার পর থেকেই নদী পাড়ে অসংখ্য মানুষ ভিড় করেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ।                      

আরও পড়ুন, পঞ্চায়েত অফিসে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই কম্পিউটার-নথি

অন্যদিকে, রবিবার হুগলিতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কথায় বলে রক্তদান (Blood Donation), জীবনদান। সেই রক্ত নিয়েই হাসপাতালে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্লাড ব্যাঙ্কের (Blood Bank Employee) এক কর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। রবিবার বিকেলে হুগলির (Hoogly) পোলবার অশ্বত্থতলায় ব্লাড ব্যাঙ্কের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি লরির। গাড়ি কেটে উদ্ধার করা হয় ব্লাড ব্যাঙ্কের ৩ কর্মীকে। হাসপাতালে নিয়ে গেলে অশোক ঘোষালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় সিসিইউতে (CCU) চিকিৎসাধীন রয়েছেন গাড়ির চালক, এমনটাই জানিয়েছেন, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী (Ajay Chakraborty)              

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget