এক্সপ্লোর

Murshidabad: CBI অভিযান চলাকালীন বিধায়ক জীবনকৃ্ষ্ণর বাড়ির সামনে হাজির তৃণমূল নেতারা

বিধায়কই খবর দিয়েছেন বলে তাঁদের দাবি।

অনির্বাণ বিশ্বাস, বড়ঞা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই অভিযান চলাকালীন বড়ঞার বিধায়ক জীবনকৃ্ষ্ণ সাহার বাড়ির সামনে হাজির তৃণমূল নেতারা। বিধায়কই খবর দিয়েছেন বলে তাঁদের দাবি। জীবনকৃষ্ণের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের বড়ঞা ব্লকের সভাপতি রবীন ঘোষ, বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও ব্লক সহ সভাপতি মাহে আলম, যুব তৃণমূলের বড়ঞা ব্লকের সভাপতি সামশের দেওয়ান-সহ বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা। 

৪৮ ঘণ্টা পার। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে সিবিআই অভিযান অব্যাহত। সাড়ে ৩৮ ঘণ্টা পর, আজ সকালে বিধায়কের বাড়ির পুকুর থেকে তাঁর একটি মোবাইল ফোন উদ্ধার হলেও, এখনও দ্বিতীয়টির খোঁজ মেলেনি। এদিকে, দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকায়, ফোন কতটা অক্ষত রয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে সিবিআই আধিকারিকদের। 

শুক্রবার জিজ্ঞাসাবাদ চলাকালীন বিধায়ক নিজের দুটি ফোন সিবিআই অফিসারদের কাছ থেকে ছিনিয়ে বাড়ির পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে।ওইদিন রাত সাড়ে ১০টা থেকে পুকুর ছেঁচে জল তোলার কাজ শুরু হয়। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। গতকাল বাড়ির পাঁচিলের ধারে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় ৫টি ব্যাগ। যার মধ্যে নিয়োগ সংক্রান্ত বহু নথি মিলেছে বলে সিবিআইয়ের দাবি। 

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই অভিযান ঘিরে একের পর এক চমক। কীভাবে পুকুরে ছুড়েছিলেন দুটি মোবাইল ফোন? তা জানতে সকাল থেকে বিধায়ককে নিয়ে দফায় দফায় চলছে পুনর্নির্মাণ। এদিন সকালে একটি ফোন উদ্ধার হলেও, খোঁজ মেলেনি দ্বিতীয় ফোনটির।  সিবিআইয়ের নির্দেশে বিধায়কের ফোন খুঁজতে পুকুরে নামে তৃণমূলেরই শাবলদহ অঞ্চলের সভাপতি সাধন প্রামাণিকের নেতৃত্বে ১০ জনের দল। তবে ঘণ্টাদুয়েকের তল্লাশিই সার। ফোন উদ্ধার করতে না পেরে ফিরে উদ্ধারকারী দলের একাংশ। 

এদিন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে মোবাইল ফোন ছুড়ে ফেলার পুনর্নির্মাণ করাতেই মেলে সাফল্য। সিবিআই সূত্রে খবর, সকাল ৭টা ২৫-এ বিধায়ককে তাঁর বাড়ির ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মান করা হয়। সিবিআই আধিকারিকদের নির্দেশে ছাদের পাঁচিলে উঠে বাড়ির পুকুরে ঢিল ছোড়েন তৃণমূল বিধায়ক। ঠিক যেভাবে তিনি নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। বিধায়কের ছোড়া ঢিল পুকুরের যে জায়গায় পড়েছিল, সকাল ৭টা ২৭ মিনিটে সেখানেই নামানো হয় ৪ পাম্প কর্মীকে। ঠিক ১১ মিনিট পর ৭টা ৩৮ মিনিটে পুকুরের পাঁক থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। দ্বিতীয় ফোনের সন্ধান পেতে সকাল ৯টা ১৪ মিনিটে বিধায়ককে পুকুর-পাড়ে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। বিধায়কের নির্দেশ মতো শুরু হয় মোবাইলের খোঁজ। সিবিআইয়ের নির্দেশে, সকাল ১০টা ৫০ মিনিটে তৃণমূলের শাবলদহ অঞ্চলের সভাপতি সাধন প্রামাণিকের নেতৃত্বে পুকুরে নামে ১০ জনের দল। বেলা গড়াতে ফের ঘটনার পুনর্নির্মাণের জন্য বিধায়ককে নিয়ে যাওয়া হয় ছাদে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News LIVE Updates: 'এই লজ্জা ঢাকার জায়গা নেই', নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী
'এই লজ্জা ঢাকার জায়গা নেই', নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী
Mamata On SIR:
"বেঁচে আছেন, অথচ তালিকায় মৃত" ! SIR ইস্য়ুতে ধর্নায় এসে কাদের "প্যারেড" করানোর কথা বললেন মুখ্যমন্ত্রী ?
Mamata Banerjee: নির্ধারিত সময়ের আগেই ধর্মতলার ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নির্ধারিত সময়ের আগেই ধর্মতলার ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Bengal SIR :
"বিবেচনাধীন" ভোটারদের কী হবে ? বড় বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Embed widget