এক্সপ্লোর

WB Police Transfer: লোকসভা নির্বাচনের আগে ব্যাপক রদবদল, IPS-সহ ৭৯ পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ নবান্নের

Kolkata News: বিভিন্ন জেলার SDPO-দের বদলি করার পাশাপাশি, ৩১ জন আইপিএস এবং ৪৮ জন WBPS আধিকারিককেও বদলির নির্দেশ দিয়েছে নবান্ন। 

কলকাতা: সামনে লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবল। রাজ্য জুড়ে ৭৯ জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিল নবান্ন। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই রদবদল বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। বিভিন্ন জেলার SDPO-দের বদলি করার পাশাপাশি, ৩১ জন আইপিএস এবং ৪৮ জন WBPS আধিকারিককেও বদলির নির্দেশ দিয়েছে নবান্ন। (WB Police Transfer)

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্য পুলিশে ব্যাপক রদবদল ঘটে গেল। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে SDPO-দের বদলি করা হয়েছে। বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে তাঁদের। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এর আগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাতে বলা হয়, ৩১ জানুয়ারির মধ্যে যাবতীয় রদবদল করা হয়। সেই নির্দেশ মেনেই এই রদবদল বলে জানিয়েছে রাজ্য। (Kolkata News)

অতীতে নির্বাচন করানো নিয়ে শৃঙ্খলাবঙ্গের জেরে অনেক আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল। অনেকের ক্ষেত্রে সিদ্ধান্ত আটকেও রয়েছে। এঁরা কোনও ভাবেই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না। কারও ক্ষেত্রে যদি মামলা চলে, তাঁদেরও নির্বাচন করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচন কমিশনের এমন আধিকারিকদের সরানোর কথা বলা রয়েছে। সেই মতোই রদবদল ঘটাল নবান্ন। (Nabanna)

আরও পড়ুন: Nusrat Jahan: নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে 'ধাক্কা' নুসরতের

নবান্নের তরফে সোমবার বদলির নির্দেশ দেওয়া হয়। ৭৯ জন অফিসারের যে বদলির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে IPS অফিসার আসিম খানের। মুর্শিদাবাদের লালবাগ থেকে তাঁকে রায়গঞ্জে বদলি করা হয়েছে তাঁকে। IPS সুভেন্দ্রকুমারকে শিলিগুড়ি থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথতে বদলি করা হয়েছে। IPS রাজীব কুমারকে মালদা থেকে ইটাহার পাঠানো হচ্ছে।

এছাড়াও, IPS শুভম বাজাজকে হুগলি (গ্রামীণ) থেকে ভরতপুরে পাঠানো হচ্ছে। IPS অভিষেক যাদবকে বদলি করা হচ্ছে বাঁকুড়া থেকে হাওড়ায়। IPS বিনোদ কুমার মীনাকে ডায়মন্ড হারবার থেকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। IPS বিদ্যাগড় অজিঙ্ক্য অনন্ত কোচবিহার থেকে বারাসতে বদলি হচ্ছেন। গায়কোয়াড় নীলেশ শ্রীকান্ত বদলি হচ্ছেন আলিপুরদুয়ার থেকে কলকাতায়। সুন্দরবন থেকে হাওড়ায় (গ্রামীণ) বদলি হচ্ছেন সন্তোষকুমার মণ্ডল। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়কে পূর্ব বর্ধমানে বদলি করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে সৈয়দ মহম্মদ মামদুদুল হাসানকে বদলি করা হচ্ছে ঝাড়গ্রামে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget