এক্সপ্লোর

Nadia News: লাঠিচার্জ থেকে অবরোধ! সংঘর্ষ থেকে ইটবৃষ্টি! থমকে বোর্ড গঠন

Panchayat Clash:পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে, সকাল থেকে রাত, সন্ত্রাসের এই ছবিই ধরা পড়ল নদিয়ার দত্তপুলিয়ায়।

সুজিত মণ্ডল, নদিয়া: বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র নদিয়ার রানাঘাটের দত্তপুলিয়া পঞ্চায়েত। তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টি। ভয়ে পালালেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। গঠন হল না বোর্ড। তৃণমূল-বিজেপির সংঘর্ষ থেকে ইটবৃষ্টি ! পুলিশের লাঠিচার্জ থেকে অবরোধ। কী হল না। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, সংঘর্ষের মাঝে পড়ে প্রাক্তন তৃণমূল বিধায়ককে পালাতেও দেখা যায় একটি ভাইরাল ভিডিওতে। পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে, সকাল থেকে রাত, সন্ত্রাসের এই ছবিই ধরা পড়ল নদিয়ার দত্তপুলিয়ায়।

রানাঘাট ২ নম্বর ব্লকের দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতে, ৩০ আসনের মধ্যে বিজেপি ও তৃণমূল উভয়ই ১৪টি করে আসনে জিতেছে। ২টিতে জয়ী হয়েছে সিপিএম। বৃহস্পতিবার বোর্ড গঠনের সময় ভোটাভুটিতে, সিপিএমের ২ জয়ী প্রার্থীর মধ্য়ে ১ জন বিজেপিকে, অন্যজন তৃণমূলকে সমর্থন করেন। ফলে, তৃণমূল-বিজেপি দু'পক্ষই ফের সমান সমান হয়ে যায়। এই কারণে পুনরায় ভোটাভুটি শুরু হয়। 

তখনই শুরু হয় গন্ডগোল। কিছুক্ষণের মধ্যেই তা রাস্তায় নেমে আসে একে অন্যের দিকে ইটবৃষ্টি, এমনকি গুলি চালানোরও অভিযোগ ওঠে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূলের দিক থেকে যখন ইট ছোড়া হচ্ছিল, তখন সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের জয়ী প্রার্থী সমীরকুমার পোদ্দার। পাল্টা বিজেপির তরফ থেকে ইট ছোড়া হলে, তাঁকে পালাতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওয়ে।

প্রাক্তন তৃণমূল বিধায়ক ও নদিয়া জেলা পরিষদের সদস্য সমীরকুমার পোদ্দার বলেন, 'আমার বিরুদ্ধে যিনি জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন, তাঁর নেতৃত্বে যেভাবে বিজেপির বিভিন্ন বহিরাগত লোক কোদাল নিয়ে, যেভাবে ঘুরেছে, সিসিটিভিতে ধরা আছে, পুরো পঞ্চায়েতকে ঘিরে ফেলেছে, প্রশাসনকে মানেনি, ব্যারিকেড ভেঙে ১৪৪ ধারা লঙ্ঘন করে সেখানে চলে গেছে।'

অন্যদিকে তাঁদের মনোনিত প্রধানকে সার্টিফিকেট না দিলে, জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। রানাঘাট উত্তর-পূর্বর বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেন, 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিডিওর তরফ থেকে প্রধানের সার্টিফিকেট না দেন, আমরা মানুষের কথা ভেবে অবরোধ তুলে নিয়েছি, কিন্তু ২৪ ঘণ্টা পর আবার অবরোধ লাগাতার চলবে, প্রধানের সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত।'

এদিকে গন্ডগোলের জেরে দত্তপুলিয়া পঞ্চায়েতে আপাতত বোর্ড গঠন স্থগিত রয়েছে। রানাঘাট ২ নম্বর ব্লকের বিডিও খোকন বর্মন বলেছেন, 'ভোটাভুটির জন্য সরকারি কর্মীরা ছিলেন, হঠাৎ ভোটাভুটি ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি, বেরিয়ে আসতে হয়। আগামী দিনে নতুন করে ভোটাভুটি হবে, দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।'

বোর্ড গঠন পর্যন্ত, নদিয়ার ৭০জন জয়ী বিরোধী প্রার্থীকে নিরাপত্তার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যার মধ্যে দত্তপুলিয়া পঞ্চায়েতের বিরোধী জয়ী প্রার্থীরাও ছিলেন। কিন্তু, সেই পঞ্চায়েতেই বোর্ড গঠন ঘিরে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি।

আরও পড়ুন: সংসদে বিনিয়োগ টিপস মোদির! শুক্রবার কী দেখল শেয়ার বাজার?

সেরা শিরোনাম

Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Rath Yatra-Shravani Mela: ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget