এক্সপ্লোর

পেশায় রাজমিস্ত্রি, সংসারের বোঝা টেনেও প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়লেন নদিয়ার যুবক

Nadia News : এই কীর্তি দেখে তো হতবাক সকলেই। প্রথাগত ভাবে এসব শেখেনি কোনওদিনও, তাহলে এমন কঠিন কাজ কীভাবে সম্ভব করলেন তিনি ? প্রশ্ন সকলের। 

 

সুজিত মণ্ডল, নদিয়া: ছোটবেলা থেকেই আকাশ ছোঁয়ার ইচ্ছে। নিজে হাতে এমন কিছু বানাতে চেয়েছিলেন আকাশ-যান। কিন্তু বাস্তব তো বড় কঠিন ! তবে ইচ্ছে থাকলেই উপায় হয়, এই প্রবাদকে সত্যি করলেন নদিয়ার ধানতলা থানার দোলুয়াবাড়ি গ্রামের বাসিন্দা পার্থ মণ্ডল। বয়স তাঁ ২৪ বছর। পেশায় রাজমিস্ত্রি তিনি। দীর্ঘ ৬ বছরের চেষ্টায় এমনই এক অভিনব যান আবিষ্কার করে ফেলেছেন, যা নিয়ে আকাশ ছোঁয়া যাবে। নিজে হাতে করে বানিয়েছেন একটা প্যারাগ্লাইডার! তাঁর এই কীর্তি দেখে তো হতবাক সকলেই। প্রথাগত ভাবে এসব শেখেনি কোনওদিনও, তাহলে এমন কঠিন কাজ কীভাবে সম্ভব করলেন তিনি ? প্রশ্ন সকলের। 

৮০ কিলো ওজন বিশিষ্ট, ২২৪ সিসির মোটরবাইকের ইঞ্জিন দিয়ে তৈরি করে ফেলেছেন এক আশ্চর্য-যান। অনেক দিনের চেষ্টার পর সাফল্য এসেছে সম্প্রতি। অভিনব যন্ত্র চালিত যানটি নিয়ে নিজের গ্রামের পথে ও আকাশে চক্কর কেটেওছেন ইচ্ছেমতো। আর স্বপ্নপূরণের আনন্দে মন গিয়েছে ভরে। সংসারের হাল ফেরাতে তাঁকে প্রতিদিন লড়াই করতে হয়েছে, তবু স্বপ্নটা মরতে দেননি। সংসারের চাপ সামলেই টাকা জমিয়েছেন। একটু একটু করে এগিয়েছেন স্বপ্নের দিকে। 

এই আশ্চর্য আবিষ্কার দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। প্যারাগ্লাইডারে বসার জায়গা রয়েছে একজনের। আরও একটি সিট পাশে  রাখতে চান আগামীতে। সবাই জিগ্যেস করছেন, কোথায় পেলেন এমন কারিগরি শিক্ষা ? না । প্রথাগত ট্রেনিং ছিল না।  কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পাওয়া ভিডিও দেখে-দেখে  ধীরে ধীরে বানিয়ে ফেলেছেন অভিনব এই প্যারাগ্লাইডার। 


দোলুয়াবাড়ি কালীপুর শিক্ষায়তন থেকে ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর সংসারের হাল ফেরাতে প্রথমে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ শুরু করেন নিজের গ্রামেই। কাজের ফাঁকেও অদম্য ইচ্ছাকে পূরণ করার জন্য ধীরে ধীরে প্যারাগ্লাইডার তৈরির সামগ্রী ক্রয় করতে থাকেন। দু'বছর আগে কেরলে রাজমিস্ত্রির কাজের জন্য চলে যান। এরপর যখনই বাড়ি ফেরেন তখনই প্যারাগ্লাইডার তৈরীর কাজে হাত লাগান। সমস্ত যন্ত্রাংশ কিনে এই যান তৈরি করতে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। পার্থ মণ্ডলের এই কর্মকাণ্ড দেখে তারিফ করছেন সকলেই।  

আরও পড়ুন : বাঁকা হাতের আঙুল, মুখও গিয়েছে বেঁকে, মনের জোরকে সঙ্গী করে বাঁ পায়ে মাধ্যমিক দিচ্ছে খেরওয়াল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget