এক্সপ্লোর

Nadia News: পিছন থেকে স্কুটার লক্ষ্য করে গুলি ! কল্যাণীতে গুলিবিদ্ধ যুবক

Shoot Out: গুলি অজয়ের পিঠে লেগে, স্কুটার চালকের বুকের বাঁ দিক ঘেঁষে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ যুবক কল্যাণী JNM হাসপাতালে চিকিৎসাধীন।

সুজিত মণ্ডল, কল্যাণী : নদিয়ার কল্যাণীতে চলল গুলি। গুলিবিদ্ধ অজয় মাহাতো নামে বছর তিরিশের যুবক। তাঁর বাড়ি কল্যাণী থানা এলাকার চরজাজিরা গ্রামে। গতকাল রাত সাড়ে ৯টা স্কুটারে চেপে যাচ্ছিলেন দুই যুবক। অজয় বসেছিলেন পিছনে, চালকের আসনে ছিলেন বিশ্বজিৎ মাহাতো নামে অপর যুবক। অভিযোগ, কল্যাণী সীমান্ত এলাকায় পিছন থেকে স্কুটার লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি অজয়ের পিঠে লেগে, স্কুটার চালকের বুকের বাঁ দিক ঘেঁষে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ যুবক কল্যাণী JNM হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি কল্যাণী থানার পুলিশ। 

মালদায় শ্যুট আউট-

এর আগে মালদার গাজলে শ্যুট আউটের (Malda Shoot Out) ঘটনা ঘটে। দুই কর্মচারীকে লক্ষ্য করে চলে গুলি। গুলিবিদ্ধ হন এক কর্মচারী। আহত আরও এক।

পুলিশ সূত্রে খবর, গাজলের একটি মদের দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই কর্মচারী। সেই সময় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর তাঁদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ। টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময় বারুই। ঘটনায় আহত হন প্রসেনজিৎ মোদি নামে আরও এক যুবক। তিনটি মোটর বাইক করে ছয় জন দুষ্কৃতী ৮১ নম্বর জাতীয় সড়কে স্কুটিতে করে আসা ২ যুবকের পথ আটকায়। এরপর মারধর করা হয়। টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় চালানো হয় গুলি। যদিও ছিনতাই করতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা।

হুগলিতে শ্যুটআউট-

তার আগের মাসে হুগলির (Hooghly) রিষড়ায় শ্যুটআউটের (Shootout) ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মুখ ঢাকা অবস্থায় বাড়ির কাছেই হামলা চালায়ে ৪ দুষ্কৃতী। আক্রান্ত নিজেও একটি খুনের মামলায় অভিযুক্ত। ওই যুবকের নাম দীপক জয়সওয়াল(২৫)। রিষড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড হেস্টিং মাঠের পিছনে সেগুন বাগান এলাকার ঘটনা বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, সন্ধেয় বাড়ির কাছেই ছিলেন দীপক। পুলিশ সূত্রে খবর, সেই সময় তিন থেকে চার জন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল। আহত যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে SSKM হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশের ডিসি, এসিপি, রিষড়া থানার পুলিশ আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, গুলিবিদ্ধ যুবক এর আগে একটি খুনের মামালায় অভিযুক্ত। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget