এক্সপ্লোর

Mukul Roy : ভোটে জিতে নিতে এসেছিলেন সার্টিফিকেট, বিজেপির হয়ে আর কৃষ্ণনগরে দেখা যায়নি মুকুলকে ?

Krishnanagar : ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসাবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ৩৫ হাজার ৮৯ ভোটে তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে হারান মুকুল রায়

কৃষ্ণনগর : বিজেপির (BJP) হয়ে ভোটে জিতে সার্টিফিকেট নিতে এসেছিলেন ! তারপর বিজেপির হয়ে মুকুল রায়কে (Mukul Roy) আর কৃষ্ণনগরে (Krishnanagar) দেখা যায়নি। পরবর্তীকালে তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে তিনবার কৃষ্ণনগরে আসেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। তার মধ্যে একবার মাত্র ১৫ মিনিটের জন্য। 

মুকুল রায় বিজেপিকে চান, কিন্তু বিজেপি মুকুল রায়কে চায় কি না, কিংবা হঠাৎ তিনি কেন দিল্লি ছুটলেন- এসব নিয়ে নানা মুনির নানা মত হলেও, কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের অধিকাংশ মানুষই কিন্তু একটা বিষয়ে একমত। তা হল- বিধায়কের দেখা মেলে না ! অর্থাৎ, তাঁদের চোখে মুকুল রায় সত্য়িই দীর্ঘদিন গায়েব !

২০২১-এর বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসাবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ৩৫ হাজার ৮৯ ভোটে তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে হারান মুকুল রায়। জয়ের পর সার্টিফিকেট নিতে কৃষ্ণনগরে এসেছিলেন মুকুল রায়। সূত্রের খবর, বিজেপির হয়ে নাকি সেটাই মুকুল রায়ের শেষ কৃষ্ণনগর যাত্রা।

এরপর ১১ জুন তৃণমূল ভবনে মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে দু'বার তৃণমূলের যোগদান কর্মসূচিতে কৃষ্ণনগরের হাভেলি হোটেলে এসেছিলেন। আর ২০২২-এর জগদ্ধাত্রী পুজোয় ১৫ মিনিটের জন্য শেষবার কৃষ্ণনগরে আসেন মুকুল রায়। এনিয়ে কৌশানী মুখোপাধ্যায় বলেছেন, উনি কৃষ্ণনগরের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। উনি ওখানে যান না।

মুকুল রায়ের নির্বাচনী এজেন্ট ও বিজেপি কর্মী অরূপ দাস বলেন, আমি ওই চারমাস সময় যা সার্টিফিকেট ছিল, সেটা দিয়ে চালিয়েছি। তারপর অসুস্থ হয়ে গেলেন, তারপর আর জানি না।

কৃষ্ণনগর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বর্ণালী গুঁইন দত্ত বলেন, মানুষের সঙ্গে বেইমানি করেছেন। আমরা অনেক কষ্ট করে ওঁকে জিতিয়েছিলাম।

মুকুল রায়কে নিয়ে কৃষ্ণনগরের বিজেপি নেতা আর তৃণমূল নেতাদের অভিজ্ঞতার তেমন কোনও পার্থক্য নেই। কৃষ্ণনগর শহর তৃণমূলের সভাপতি প্রদীপ দত্ত বলেন, মানুষের ভয়ঙ্কর সমস্যা হয়েছে। কেউ তাকে দেখেনি। আমাদের নাজেহাল হতে হয়। ওঁকে কেউ খুঁজে পায়নি।

কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাস বলেন, পুরসভার কোনও টাকা পায়নি। সবে শুনলাম না কি ১৫ লক্ষ টাকা দিয়েছে।

একজন বিধায়ককে সার্টিফিকেট স্থানীয় মানুষের নানা কাজে প্রয়োজন হয়। কিন্তু, বিধায়কই যদি এলাকায় না আসেন, তাহলে সেই সার্টিফিকেট পাবে কী করে সাধারণ মানুষ ?

কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা অসীম সাহা বলেন, হোয়াটস অ্যাপে নথি পাঠায়, আমরা পাঠিয়ে দিই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget