এক্সপ্লোর

Nadia News: সাত বছর বাদে সম্পূর্ণ হল বিচার প্রক্রিয়া, খুনের ঘটনা দুই অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা

Shantipur News Update: জানা গিয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে শান্তিপুরের বাসিন্দা মেহেবুল কারিগর স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন।

সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার শান্তিপুরে ব্যক্তিগত শত্রুতার জেরে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলো রানাঘাট আদালত (Ranaghat Court)। ঘটনার সাত বছর বাদে সম্পূর্ণ হল বিচার প্রক্রিয়া।

খুনের ঘটনায় সাজা ঘোষণা: জানা গিয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে শান্তিপুরের বাসিন্দা মেহেবুল কারিগর স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁদের পথ আটকায় সাহেব আলি কারিগর এবং সুকান্ত দেবনাথ নামে দুই দুষ্কৃতী। প্রথমে মেহেবুলের সঙ্গে মুখে বচসা এবং তারপর হঠাৎ মেহেবুলকে লক্ষ করে গুলি চালায় সাহেব আলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মেহেবুল ওরফে গুড্ডু। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে হাতেনাতে ধরে ফেলেন সাহেব আলি এবং সুকান্তকে। গুলিতে জখম গুড্ডুকে তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার তদন্ত নেমে শান্তিপুর থানা দুই অভিযুক্তদের গ্রেফতার করে। এরপর থেকে রানাঘাট আদালাতে চলছিল মামলার বিচার প্রক্রিয়া। সাত বছরের বিচার প্রক্রিয়ায় মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ হয়। তার পরিপ্রেক্ষিতে ২০ মে দুজনকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার এই মামলার সাজা ঘোষণায় দুই অপরাধীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন রানাঘাট আদালতের অতিরিক্ত জেলা জজ সৌমেন গুপ্ত। একই সঙ্গে খুনের মামলায় ২০ হাজার টাকা জরিমানা এবং আগ্নেয়াস্ত্র আইনে সাত হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের লালটু হালদার বলেন, "আমাদের ট্রায়াল মনিটরিং-এর মাধ্যমে ন্যায়বিচার পাইয়ে দেওয়া গিয়েছে মৃত মেহবুলের অসহায় মাকে। এটা আমাদের পুলিশ জেলার সাফল্য।'' সরকারপক্ষের আইনজীবী অপূর্ব কুমার ভদ্র বলেন, "সমস্ত অপরাধীদের কাছে এই মামলার রায় একটি বার্তা। এই ধরনের অপরাধ সংগঠিত হলে বিচার প্রক্রিয়ার হাত থেকে তারা বাঁচতে পারবে না।''

এদিকে বাঁকুড়ার ছাতনায় স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁটাপাহাড়ি গ্রামের এক দম্পতির পারিবারিক এক বিষয়কে নিয়ে বাদানুবাদ শুরু হয়। যার জেরে স্ত্রী মায়া মাল (৫৭) এর হাতে খুন হন স্বামী জিতেন মাল (৬০)। জানা গিয়েছে স্বামী জিতেন মাল দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। হঠাৎই তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং অভিযুক্ত স্ত্রী মায়া মাল ধারালো কাটারি দিয়ে স্বামী জিতেন মালের গলায় আঘাত করলে লুটিয়ে পড়েন জিতেন মাল। এই ঘটনায় মায়ের বিরুদ্ধে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতির ছেলে উজ্জল মাল। অভিযুক্ত মায়া মালকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget