এক্সপ্লোর

Nadia News: গুলতি হাতে স্কুল পড়ুয়া, সঙ্গে সিড বল! পরিবেশ বাঁচাতে অভাবনীয় পদক্ষেপ বাংলার স্কুলের

Ranaghat News: স্কুলেই তৈরি হয়েছে সিড ব্যাঙ্ক। পড়াশোনার পাশাপাশি, সিড বল তৈরি করছে পড়ুয়ারাই

সুজিত মণ্ডল, নদিয়া: খেলতে খেলতে পরিবেশ বাঁচানোর লড়াই। আর সেই লড়াইয়ে সৈন্য স্কুল পড়ুয়ারা। পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ নিল নদিয়ার রানাঘাটের একটি স্কুল। পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে গুলতি, আর গুলির জায়গায় এসেছে Seedball- আর পড়ুয়ারা গুলতি ছুড়ে আশপাশে ছড়িয়ে দিচ্ছে গাছের বীজ।

নদিয়ার রানাঘাটের রামনগর এলাকায় মিলনবাগান শিক্ষা নিকেতন। এই স্কুলের শিক্ষকরাই অভিনব উদ্যোগ নিয়েছেন। স্কুলের উদ্যোগে তৈরি করা হয়েছে সিড ব্যাঙ্ক (Seed Bank)বা বীজ সংরক্ষণ কেন্দ্র। জেলায় (seed bank in Nadia) প্রথমবার এই স্কুলই নিয়েছে এমন অভিনব উদ্যোগ। সিড ব্য়াঙ্ক তৈরি করেই থেমে থাকেননি তাঁরা। গুলতি খেলার মধ্য দিয়ে সিড বল প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। 

স্কুল সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র পর্ষদের তরফে সপ্তাহখানেক আগে মিলন বাগান শিক্ষা নিকেতনকে সিড বল তৈরি করার কর্মসূচি গ্রহণের কথা বলা হয়। মূলত এঁটেল মাটি, গোবর সার ও ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে মাটির একটি মন্ড। এরপর সেই মন্ডের ভেতরে তেঁতুল, জাম, লিচুর বীজ ভরে সেটিকে সিড বলের রূপ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী মিলে ২ হাজারের উপর সিড বল তৈরি করে ফেলেছে। স্কুলেই সেগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। সিড বলগুলোকে পরিবেশে ছড়িয়ে দিতে ব্যবহার করা হচ্ছে গুলতি। সোমবার সকালে স্কুলের পেছনের অংশে সিড বল হাতে জড়ো হয় পড়ুয়ারা। সঙ্গে ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। এরপর পড়ুয়ারা একে একে গুলতি দিয়ে সেই বল ছুঁড়ে দেয় পুকুরের চারপাশে কিংবা খোলা মাটিতে। কিছুদিনের মধ্যেই বীজ ভর্তি সেই মন্ড মাটিতে মিশলে সেখান থেকে জন্ম নেবে নতুন গাছ। স্কুলের তরফে পরিবেশ বাঁচানো ও বৃক্ষরোপনের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষা মহল।

স্কুলের শিক্ষকদের কথায়, সিড বল কী ভাবে তৈরি করতে হবে, তা আগেই ছাত্রছাত্রীদের হাতেকলমে শিখিয়ে দিয়েছিলেন তাঁরা। বাড়িতে বসে পড়ুয়ারাই নিজেদের মতো করে তৈরি করেছে সেই সিড বলগুলো। মূলত দেশি প্রজাতির বৃক্ষ জাতীয় গাছের বীজ দিয়েই তৈরি করা হয়েছে সিড বল।

স্কুলের প্রধান শিক্ষক বিজয়কৃষ্ণ চাকী বলেন, 'সারা বছরই আমরা বৃক্ষরোপণ (Tree Plantation) কর্মসূচি নিই। কিন্তু ছোটবেলার হারিয়ে যাওয়া গুলতি খেলার মধ্য দিয়ে যখন আজকের প্রজন্মের পড়ুয়ারা সিড বল ছড়িয়ে দেওয়ার কাজ করছে, তাতে ওরা নতুন উৎসাহ খুঁজে পাচ্ছে। ভবিষ্যতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বিভিন্ন পুরসভাগুলির সঙ্গে যৌথভাবে এভাবে সিড বল ছড়িয়ে দেওয়া যেতে পারে, তারই চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ।

 

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget