এক্সপ্লোর

Nadia News: শ্রাদ্ধ বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা! প্যান্ডেলের খোলা তারে মৃত্যু শিশু কন্যার

Nadia Death News: স্থানীয় সূত্রে খবর, পরিবারের এক সদস্যর মৃত্যুর কারণে দু'দিন বাদেই শ্রাদ্ধ। আর সেই কারণে প্যান্ডেলের এবং ইলেকট্রিকের কাজ চলছিল বাড়িতে।

সুজিত মণ্ডল, নদিয়া: শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের মধ্যেই আচমকা বিপর্যয়। প্যান্ডেলের খোলা তার-এ এবার প্রাণ গেল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। 

স্থানীয় সূত্রে খবর, পরিবারের এক সদস্যর মৃত্যুর কারণে দু'দিন বাদেই শ্রাদ্ধ। আর সেই কারণে প্যান্ডেলের এবং ইলেকট্রিকের কাজ চলছিল বাড়িতে। এদিকে সন্ধ্যার সময় বাড়ির এবং প্রতিবেশী আত্মীয়দের ছেলেমেয়েরা একসঙ্গে খেলা করছিল। সেই সময় ইলেকট্রিকের খোলা তার লেগে হঠাৎই মৃত্যু হল এক চার বছরের শিশু কন্যার।

অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বানকপাড়ায়। জানা যায়, মৃত ওই শিশু কন্যার নাম রাখি সর্দার। জানা গিয়েছে, অত্যন্ত অভাবী সংসারের খরচ যোগাতে বাবা প্রশান্ত সর্দার রাজ্যের বাইরে কাজ করে। রাখির এক দাদা এবং মা-ও রয়েছে। প্রশান্ত সর্দারের প্রতিবেশী দেখে যে এক ভাইয়ের বাড়িতে প্যান্ডেলে শিশুরা খেলার মাঝে মাটিতে শুয়ে পড়েছে রাখি। এরপর গরম দুধ খাইয়ে শিশুটিকে সুস্থ করে তোলা হয়। 

আরও পড়ুন, দার্জিলিং মেলে চুরি! যাত্রীর ব্যাগ-সহ ১ লক্ষ টাকা গায়েব

শান্তিপুর হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় বৈদ্যুতিক , কাজকর্ম করার গাফিলতিতেই এই দুর্ঘটনা। ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

রাজ্যের অন্য আরেক ঘটনা

অন্যদিকে, মৃত্যু হল মুর্শিদাবাদের রানিনগরের গুলিবিদ্ধ তৃণমূল নেতার। গতকাল রাতে বাড়ি ফেরার সময়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, আলতাব আলিকে লক্ষ্য করে চলে গুলি। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয় তাঁকে। আজ সকালে মৃত্যু হল তৃণমূল নেতার। গতকালই লোচনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নতুন প্রধান নির্বাচন ছিল। ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন আলতাব ঘনিষ্ঠ সোনালি বিবি।                                        

তারপরই লালবাগে বাড়ি ফেরার সময়, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পিঠে গুলি লাগে তৃণমূল নেতার। শ্যুটআউটের নেপথ্যে রাজনৈতিক কারণ? নাকি অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lakshmir Bhandar: মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
Kunal Ghosh: বিধানসভায় সই জালিয়াতি মামলায় এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা
বিধানসভায় সই জালিয়াতি মামলায় এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা
Abhishek Banerjee: এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম
এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম
সোমবার ভবানীভবনে অভিষেককে তলব, কীসের নোটিস দিল সিআইডি?
সোমবার ভবানীভবনে অভিষেককে তলব, কীসের নোটিস দিল সিআইডি?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget