এক্সপ্লোর

Nadia News: পুজোর মাঝেই অঘটন, বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম বালক

Nadia Tragic Incident: দুর্গাপুজোর মাঝেই মর্মান্তিক ঘটনা নদিয়ায়। ফের বোমা বিস্ফোরণে গুরুতর জখম নাকাশিপাড়ার মুড়াগাছা গ্রামের এক বালক।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: দুর্গাপুজোয় (Durga Puja 2023) মেতে উঠেছে গোটা রাজ্য। একের পর এক প্যান্ডেলে চলছে পুজোর উদ্বোধন।  আর তারই মাঝে আচমকাই ছন্দপতন। খুশির আলোর রোশনাই মাঝেই ছন্দ কাটল বিস্ফোরণের আলো।  শৈশবকে তাড়া করল আরও একবার 'বোমা' ! পঞ্চায়েত ভোটের তিক্ত স্মৃতি শেষ অবধি ফিরল বাংলার পুজোর আবহেই। ফের বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিষ্ফোরণে গুরুতর জখম হয়েছে নদিয়ার এক বালক।

বোমাকে বল ভেবে এর আগেও একাধিকবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে এরাজ্য। বোমা উদ্ধারও করা হয়েছে রাতের পর রাত জেলায় জেলায়। সূর্যের আলো ফোটার পরে, পঞ্চায়েত ভোটের মনোনয়ের পর থেকে যেভাবে প্রকাশ্যে এসেছে রক্তাক্ত দেহ, ঠিক তারই পাশাপাশি কড়া হাতে নিয়ন্ত্রণ করেছে প্রশাসন। বোমা উদ্ধারের পাশাপাশি বাজ কারখানাতেও চালিয়েছে অভিযান। কিন্তু কথা হচ্ছে, এতকিছুর পরেও ফের শৈশবের খেলার বলের জায়গায় অভিশাপ হয়ে বারবার স্থান পাচ্ছে সেই বোমাই ! 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার মুড়াগাছা গ্রামে। আহতের নাম অজয় শেখ, বয়স ১২ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে আজ সকালে ওই বালক বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি মাঠে খেলা করছিল। সেখানে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গেলে বোমাটি ফেটে যায়। এরফলে গুরুতর জখম হয় ওই বালক। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। 

আরও পড়ুন, কলকাতায় পুজো উদ্বোধনে শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন...

বাইশ সালে চলতি মাসেও এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছিল। জখম হয়েছিল ১০ বছরের এক বালক। কাঁকিনাড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছিল।প্রথমে উদ্ধার হয়েছিল একটি তাজা বোমা। ঘটনাস্থলে গিয়েছিল নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ। গিয়েছিল বম্ব ডিসপোজাল স্কোয়াডও। দুষ্কৃতীরা রেললাইনের ধারে বোমা মজুত করেছিল কি না, তদন্তে নেমেছিল পুলিশ। এদিকে ওই ঘটনার পর উদ্ধার হয়েছিল আরও একটি বোমা। মাটি খুঁড়ে মজুত বোমার তল্লাশি চালানো হয়েছিল।  ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়।মজুত বোমা ফেটেই বিস্ফোরণ বলে অনুমান করেছিল পুলিশ।

রাজ্যে একাধিকবার বোমবাজি হোক, কিংবা বোমা উদ্ধার, মর্মান্তিক ঘটনাক সাক্ষী থেকেছে বাংলা। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আগেও দুর্ঘটনা ঘটেছিল। আতঙ্কে বুকধুকপুক, উঠেছিল নিরাপত্তা নিয়েও প্রশ্ন। অগাস্ট মাসে  আমতা চন্দ্রপুর এলাকা থেকে ১৫ থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করেছিল আমতা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আমতার চন্দ্রপুর গ্রামে ঝোপের মধ্যে দুটি প্লাস্টিকের ড্যামের মধ্যে রাখা ছিল এই বোমাগুলি। গোপন সুত্রে খবর পেয়ে আমতা চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমগুলি উদ্ধার করে। খবর দেওয়া হয়েছিল সিআইডি-র বোম স্কোয়াডকে। চন্দ্রপুরের একটি ফাঁকা মাঠের মধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করেছিল সিআইডি-র বোম স্কোয়াড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget