এক্সপ্লোর

Farakka Minor Death: ফরাক্কায় খুন নাবালিকা, প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ

Farakka News: ফুল দেওয়ার লোভ দেখিয়ে এক নাবালিকাকে বাড়িতে ঢেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়।

ফরাক্কা: দাদুর বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর বাড়িতে ফুল তুলতে গিয়ে বাড়ি ফিরল নাবালিকার (Minor Girl death) বস্তাবন্দি দেহ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidab) জেলার ফরাক্কায় (Farakka)>

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসদুয়েক আগে পরিবারের সঙ্গে দিল্লি থেকে ফরাক্কায় দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল ৯ বছরের ওই নাবালিকা। রবিবার বিজয়া দশমীর দিন ভোরবেলা বান্ধবীদের সঙ্গে ফুল কুড়োতে দাদুর বাড়ি থেকে বেরিয়ে ছিল সে। এরপর বহুক্ষণ তার কোনও খোঁজ না পাওয়ায় চিন্তায় পড়ে যায় বাড়ির লোকজন। পরে খোঁজ নিয়ে জানতে পারে, স্থানীয় এক প্রতিবেশী ফুল দেওয়ার নাম করে ওই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গেছে। এই খবর পাওয়ার পর নাবালিকার পরিবারের সদস্যরা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটি বস্তার মধ্যে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন সবাই। 

স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে চড়াও হয়ে। অন্যদিকে ওই নাবালিকাকে খুন করার পর তার মৃতদেহ বস্তাবন্দি করে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনাটি শোনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে খুঁজে বের করে বেধড়ক মারধর করতে শুরু করেন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফরাক্কা থানার প্রচুর পুলিশ কর্মী। তারপর মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যেতে সেখানকার চিকিৎসকরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করে। এর ফলে শোকের ছায়া নেমে আসে ওই পরিবারের সদস্যদের মধ্যে।

এপ্রসঙ্গে কাঁদতে কাঁদতে মৃত নাবালিকার বাবা জানান, দুমাসের জন্য পুজোর ছুটিতে ফরাক্কায় এসেছিলাম। ঘুণাক্ষরেও যে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা কল্পনাতেও আনতে পারেনি। মেয়ে যখন ফুল কুড়োতে গেছিল তখন বাড়িতে কেউ ছিল না। পরে জানতে পারি আমার মেয়েকে খুন করে বস্তার মধ্যে পুরে রাখা হয়েছে। বিষয়টি এখনও বিশ্বাস কর উঠতে পারছি না। আমাদের সঙ্গে তো কারও কোনও শত্রুতা ছিল না তারপরও এই ধদনের ঘটনা কেন ঘটল তা বোধগম্য হচ্ছে না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: 'অনশনকারীদের স্বাস্থ্যের অবনতিতে নাগরিক সমাজ দুশ্চিন্তায় রয়েছে' মুখ্যমন্ত্রীকে ই-মেল বিশিষ্টজনদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget